০৭:৩২ পি.এম
রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান।
বৈঠকে জাতিসংঘের কার্যকারিতা বৃদ্ধি, বহুপাক্ষিক কূটনীতিকে শক্তিশালী করা এবং বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ল্যাভরভ, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে বাংলাদেশের উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও জ্বালানি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।
আরও পড়ুন: জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে নাহিদ ইসলামের তর্কবিতর্ক, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন প্রসঙ্গে
বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ড. খলিলুর রহমান।
এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতিও আলোচনায় উঠে এসেছে। প্রকল্পটি পূর্ণ সক্ষমতায় চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপরেও গুরুত্বারোপ করেছেন দুই নেতা।
আরও পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন