প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের পক্ষ থেকে মিশরের সঙ্গে একটি যৌথ ব্যবসায়িক ফোরাম গঠন এবং ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের প্রস্তাব করা হয়েছে, যা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে। এ ছাড়া, ঢাকা কায়রোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে যে, বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধ ও পাটজাত পণ্য আমদানির প্রয়োজন রয়েছে।
মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই প্রস্তাবগুলো তুলে ধরেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করার জন্য নিয়মিত দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনা এবং উচ্চপর্যায়ের সফরের গুরুত্ব তুলে ধরেন।
এ সময়, তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মিশরের সাবেক রাষ্ট্রপতি আনোয়ার আল-সাদাতের মধ্যে বন্ধুত্বের স্মৃতি উল্লেখ করে বলেন, তাঁদের বন্ধুত্ব দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল।
সাক্ষাৎকালে উভয় পক্ষ কৃষি, সার, শিক্ষা, জ্বালানি, সংস্কৃতি ও পর্যটন খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। তাছাড়া, ফিলিস্তিন ইস্যু এবং রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টার বিষয়েও তারা আলোচনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন