১০:০১ পি.এম
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে বজ্রপাতে রয়েল নামে এক কিশোরের মৃত্যু ঘটে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার চান্দুটিয়া গ্রামের মধ্যপাড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
মারা যাওয়া রয়েল হচ্ছে ওই গ্রামের শিপনের ছেলে এবং নবম শ্রেণীর ছাত্র ছিল। গুরুতর আহত রশিদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে।
আরও পড়ুন: ঈশ্বরদীতে প্রতিবন্ধী শিক্ষকের জন্য ইলেকট্রিক হুইলচেয়ার উপহার
জানা যায়, শনিবার সকালে যশোর জেলায় প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়া বিরাজ করছিল। তীব্র তাপদাহের পর বেলা ৩টা থেকে আকাশে মেঘ জমতে শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এই সময় কয়েক দফা বজ্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বজ্রপাতের সময় রয়েল ও রশিদ বাইরে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাতে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করলেও রয়েল কিছুক্ষণের মধ্যে মারা যান। পরে আহত রশিদকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানিয়েছেন, যশোর সদরে বজ্রপাতে একজনের মৃত্যু এবং তিনজন আহত হয়েছেন। মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকীকরণে দ্বিগুণ হবে সক্ষমতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন