০৭:০৯ পি.এম
তথ্যপ্রযুক্তির দ্রুত প্রসারের ফলে সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং বিভিন্ন ধরনের ডিজিটাল প্রতারণার বিষয়গুলো উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা এবং প্রশাসনের কার্যক্রমে তথ্যভিত্তিক সহায়তা দিতে কাজ করে যাচ্ছেন সুনামগঞ্জের তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব।
তিনি ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের মো. মঞ্জুরুল হকের ছেলে। বর্তমানে নাজমুল হক সজীব তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিষয়ে কাজ করছেন। তিনি আইটি প্রতিষ্ঠান টেক ডাউন ফাইটার্স (TDF) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা, সাইবার সচেতনতা, ডিজিটাল সেবা এবং প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন তিনি।
বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অনলাইনে হয়রানি, ভুয়া আইডি, সাইবার প্রতারণা এবং ব্ল্যাকমেইলের শিকার ব্যক্তিদের কারিগরি পরামর্শও দিয়ে থাকেন। একই সঙ্গে, দেশে দ্রুত বিস্তার লাভ করা অবৈধ অনলাইন জুয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি এ-সংক্রান্ত তথ্য প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনতে সহযোগিতা করেন বলে জানান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনে অগ্নিসংযোগ, আটক ২
এ ছাড়া, টাঙ্গুয়ার হাওরে পরিবেশবিরোধী কর্মকাণ্ড, অবৈধ স্থাপনা বা অনিয়মের বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রশাসনের কার্যক্রমে সহযোগিতা করার উদ্যোগেও তিনি সম্পৃক্ত রয়েছেন। তাঁকে মনে হয়, প্রযুক্তি, জনসচেতনতা এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগই সমাজ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নাজমুল হক সজীব বলেন, "সাইবার অপরাধ ও অবৈধ অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমেও সহযোগিতা করতে হবে।"
তিনি জানান, ভবিষ্যতেও সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, অনলাইন জুয়া ও ডিজিটাল অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন। প্রশাসনের আইনসম্মত উদ্যোগে সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ডিজিটাল ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে কাজ করে যেতে চান।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী রাসেল হোসেন নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন