প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক পাচারের
ফুলবাড়ী থানা পুলিশ ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেহেনা বেগম (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া এই নারী ফুলবাড়ী সদর ইউনিয়নের বিদ্যাবাগীশ গ্রামের মৃত-মোকছেদুল হকের স্ত্রী। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার রাত ৭ টার দিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ধরলা নদীর ফুলবাড়ী সেতু সংলগ্ন পুলিশি চেকপোস্ট এলাকায় রেহেনা বেগমের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। এ সময় তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি এন্ড্রয়েট মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। ফুলবাড়ী সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে এসব মরণ নেশার মাদক পাচারের চেষ্টা করায় রেহেনা বেগমকে মাদককারবারী হিসেবে শনাক্ত করা হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারী মাদককারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন