০৭:৫০ পি.এম
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশন থেকে গুরুত্বপূর্ণ নয়।
মঙ্গলবার (২৩ জুন) সংসদ অধিবেশনের বাজেট শুরুর সময়ে মন্ত্রীসহ সংশ্লিষ্টদের অনুপস্থিতি ও সংসদ চলাকালীন বিভিন্ন গ্রুপ আলোচনার বিষয় নিয়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান আপত্তি জানান।
স্পিকার এর জবাবে সংসদে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানান এবং অধিবেশন চলাকালীন ছোট ছোট গ্রুপে আলোচনা করতে নিষেধ করেন। তিনি সংসদ সদস্যদের মনোযোগ সহকারে কথা শোনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু
এর আগে, পয়েন্ট অব অর্ডারে পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের নোটিশের প্রেক্ষিতে, অনুপস্থিত তিন সংসদ সদস্যদের নিয়ে স্পিকার বলেন, মির্জা আব্বাসের পাওয়া চিঠি অনুযায়ী তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। বাকি দুজনের সংসদে ফিরে আসা নিয়ে মামলা এখনও চলমান রয়েছে। তবে, তিনি জানান যে গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন