১২:৩০ এম
চাঁদপুরের মতলব উত্তরে নিজের মাকে হত্যার অভিযোগে মো. জনি (৩০) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। এই যুবকের দাবি হলো, নিহত মা মজিদা বেগমের (৫০) তিনটি বিয়ে হয়েছিল। এর ফলে শৈশব থেকে মায়ের আদর ও যত্ন তিনি পাননি।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে চাঁদপুরের মতলব উত্তর থেকে পুলিশ তার গ্রেফতার করে।
এর আগে গত ২৫ জুন কলাকান্দা ইউনিয়নের একটি কলাবাগান থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
মতলব সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানিয়েছেন, ২৫ জুন অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। তখন পরিচয় নিশ্চিত করতে সিআইডি ও পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ হাল ছাড়েনি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এক পর্যায়ে তারা নিশ্চিত হয় যে, হতভাগ্যা নারী স্বরূপ মতলব পৌরসভার বাসিন্দা। পরে নিখোঁজ হওয়ার বিষয় তদন্ত করতে গিয়ে পুলিশ প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়।
এই ঘটনার সূত্র ধরে মো. জনি (৩০) নামের যুবককে পুলিশ আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদে জনি স্বীকার করে যে, তার মা মজিদা বেগমের তিনটি বিয়ে হয়েছিল। এই কারণে শৈশব থেকেই মায়ের আদর-যত্ন পাননি। গত ১৭ জুন ক্ষুব্ধ হয়ে তিনি নির্জনস্থানে শ্বাসরোধ করে মাকে হত্যা করেন।
এদিকে, রাতেই যুবকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, শুক্রবার (৩ জুলাই) অভিযুক্ত মো. জনিকে চাঁদপুরের আদালতে হাজির করা হবে।
আরও পড়ুন: খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন