০৫:৪৬ পি.এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের একটি অভিযানে বিপুল পরিমাণ সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করা হয়েছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার আন্ধারি ঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামের নুর নবীর (৩৫) বসতবাড়িতে মজুদ করে রাখা এই নিষিদ্ধ চায়না জালগুলি জব্দ করা হয়।
অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জালগুলোর সংখ্যা ৪২টি এবং তাদের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার বা ৩ কিলোমিটার।
আরও পড়ুন: কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী: ঐতিহাসিক স্থাপনার নতুন আকর্ষণ
জব্দ করা এসব নিষিদ্ধ জাল পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "চায়না দুয়ারি মূলত মাছ ধরার ফাঁদ হিসেবে ব্যবহৃত একটি অত্যন্ত ক্ষতিকর জাল। এতে ছোট-বড় যেকোনো জলজ প্রাণী একবার ঢুকলে বের হতে পারে না। বাংলাদেশে এর উৎপাদন, আমদানি ও ব্যবহার আইনত দণ্ডনীয়।" তিনি উল্লেখ করেন, "মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন (১৯৫০) অনুযায়ী এ ধরনের জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।"
তিনি আরো বলেন, "দেশীয় জীব-বৈচিত্র্য রক্ষার্থে নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।"
আরও পড়ুন: অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক খানাখন্দে বেহাল, সংস্কারের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন