০৭:৫৭ পি.এম
ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া, যিনি জাহের আলভীর নামে পরিচিত, তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির তার জামিন আবেদনটি নামঞ্জুর করেন।
এর পূর্বে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতও তার জামিন আবেদন নামঞ্জুর করেছিল।
জাহের আলভীর পক্ষে জামিন চেয়ে আবেদন করে তার আইনজীবী শেখ রোবায়েত ইসলাম। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জামিনের বিরোধিতা করেন। হারুন অর রশিদ জানান, শুনানির পর আদালত জাহের আলভীর জামিন আবেদনটি নামঞ্জুর করেছে।
আরও পড়ুন: আ.লীগ নেতার প্রতিষ্ঠান ইউটোপিয়া কনস্ট্রাকশন পেলো ডিএনসিসির ৬০ কোটি টাকার কাজ
গত ৩০ জুন আলভীকে দুই দিনের রিমান্ড শেষে পুনরায় কারাগারে পাঠানো হয়েছিল। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। পরে তাকে কারাগার থেকে রিমান্ডে নেয়া হয়।
এর আগে, গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণের পর জাহের আলভীকে কারাগারে পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, গত ১ মার্চ দুপুর পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করেন তার পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ অন্যান্য স্বজনেরা কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে ইকরার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পাশাপাশি বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
আরও পড়ুন: জিয়াউর রহমান দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন: ইসমাইল জবিউল্লাহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন