০৯:৩৯ এম
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদীর। জানাজাটি বৃহস্পতিবার (৮ অক্টোবর) জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়, যেখানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিক, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী এবং তার পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
জানাজা শেষে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি সৈয়দ নাহাস পাশা মন্তব্য করেন, "তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যমে অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন। তিনি শুধু সাংবাদিকই ছিলেন না, ছিলেন মানবিক ও ধার্মিক মানুষ।"
সৈয়দ নাহাস পাশা আরও জানান, হজ পালনের পর তৌফিক ইমরোজ খালিদী নিজের কাফনের কাপড় সঙ্গে নিয়ে এসেছিলেন। লন্ডনে সফরের সময়ও কাপড়টি তার সঙ্গে ছিল। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি নিজেই অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পরে সেই কাফনের কাপড় পরেই তিনি শেষ বিদায় নেন।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক সুজন মিয়ার মৃত্যু
এদিকে, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সহকারী সম্পাদক এ রহমান অলি, ব্রিজবাংলা২৪-এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলালসহ সাংবাদিক নেতারা।
তার ছেলে রাজ খালিদী জানিয়েছেন, শুক্রবার বিকেলে লন্ডন থেকে বাবার মরদেহ নিয়ে বাংলাদেশে রওনা হবেন তারা। শনিবার (৯ অক্টোবর) ঢাকার বনানীতে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
গত ২ অক্টোবর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে মারা যান তৌফিক ইমরোজ খালিদী।
আরও পড়ুন: বিনামূল্যে ৫০ হাজার ছানি অপারেশনের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন