০৬:৫৫ পি.এম
বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগকে (বিমসটেক) বাংলাদেশের গুরুত্ব দেওয়ার বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন।
মঙ্গলবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে সাক্ষাৎ করতে এলে তিনি এটি সম্পর্কে মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে বিমসটেক মহাসচিব সংস্থাটির চলমান কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগের অগ্রগতি নিয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিমসটেকের কর্মসূচি এগিয়ে নিতে বাংলাদেশের নেতৃত্ব এবং গঠনমূলক অবদানের প্রশংসা করেন। একই সাথে বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন: সিআরপি প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর সিবিই পদকে ভূষিত
বৈঠকে বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের অব্যাহত অঙ্গীকার প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন। তার মতে, বাংলাদেশের সভাপতিত্বকালীন সময়ে আঞ্চলিক সহযোগিতাকে আরও উদ্যোগী করার জন্য সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
শামা ওবায়েদ সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির অগ্রাধিকার তুলে ধরেছেন। বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক সংযোগ, জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর তিনি গুরুত্বারোপ করেন। এসব উদ্যোগের মাধ্যমে বিমসটেকভুক্ত দেশের জনগণের জন্য বাস্তব সুফল নিশ্চিত করার মধ্যেও তিনি জোর দেন।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সভাপতিত্বকালে গৃহীত সিদ্ধান্ত ও অগ্রাধিকারগুলোর সময়মতো বাস্তবায়ন করতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বিভিন্ন খাতভিত্তিক বিমসটেক বৈঠক আয়োজন করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
এ সময় উভয়পক্ষ বাংলাদেশের সভাপতিত্বকালে গ্রহণযোগ্য সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করে। এছাড়াও, সমৃদ্ধ, সহনশীল ও উন্মুক্ত বিমসটেক গড়ে তোলার অভিন্ন লক্ষ্যকে বাস্তব ফলাফলে রূপ দিতে যৌথভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: সিলেট সীমান্তে অস্ত্র-গুলিসহ দুই ভারতীয় নাগরিক গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন