০৩:৫৬ পি.এম
বিশ্বকাপের সেমি-ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স যথেষ্ট সমীহ করছে প্রতিপক্ষকে। তবে ফরাসি ডিফেন্ডাররা সেই সমীহকে ভয় বলতে রাজি নন। তাদের বিশ্বাস, যদি সঠিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারে, তাহলে দিদিয়ে দেশমের দল জয় নিয়েই মাঠ ছাড়তে পারবে।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় ফাইনাল উঠার লক্ষ্যে স্পেন ও ফ্রান্স মুখোমুখি হবে।
চলতি আসরে ফ্রান্স আক্রমণভাগে দুর্দান্ত ছন্দে রয়েছে। ছয় ম্যাচে ১৬ গোল করেছে তারা, যা টুর্নামেন্টের অন্যতম সফল আক্রমণভাগ হিসেবে গড়ে উঠেছে। অপরদিকে, স্পেনও আক্রমণে পিছিয়ে নেই। লুইস দে লা ফুয়েন্তের দল ছয় ম্যাচে ১১ গোল করেছে। তবে স্পেনের রক্ষণে শ্রেষ্ঠত্ব আরও স্পষ্ট। তারা ছয় ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে এবং পাঁচ ম্যাচে ক্লিনশিট রেখেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
সাম্প্রতিক পরিসংখ্যানও স্পেনের পক্ষে কথা বলছে। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে স্প্যানিশদের কাছে ফ্রান্স হেরেছিল। তাই এখন সুযোগ পাচ্ছে দেশোঁর দল, বিশ্বকাপের সেমিতে সেই হতাশা কাটানোর জন্য।
ম্যাচের আগে আত্মবিশ্বাসী সুরে কথা বলেছেন ফরাসি সেন্টার-ব্যাক ইব্রাহিমা কোনাতে। তিনি উল্লেখ করেছেন, ‘আপনি কাউকে ভয় পেতে পারেন না। আমরা সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুতি নেব এবং আশা করি, দিনের শেষে ফল আমাদের পক্ষেই থাকবে।’
কোনাতে স্বীকার করেছেন স্পেনের শক্তির কথা, ‘তাদের দলে ব্যক্তিগত নৈপুণ্যে ভরপুর অনেক খেলোয়াড় আছে। আমরা শুধু একজনকে নিয়ে ভাবছি না। তবে লামিন ইয়ামাল অসাধারণ ফুটবলার।’
ফ্রান্সের আরেক সেন্টার-ব্যাক ম্যাক্সিম লাকোয়াও স্পেনকে যথেষ্ট সম্মান দেওয়ার কথা বলেছেন, কিন্তু তিনি জানিয়েছেন যে, ভয় পাওয়ার কোন কারণ নেই। তিনি বলেছেন, ‘আমি ভয় শব্দটি ব্যবহার করব না। তবে তাদের মান সম্পর্কে আমরা ভালোভাবেই অবগত। কেইপ ভার্ডের বিপক্ষে ম্যাচটি ছাড়া তারা সবগুলো ম্যাচ জিতেছে। তাদের দলে উচ্চমানের খেলোয়াড় আছে। আমরা তাদের সম্মান করি, তবে আমাদের লক্ষ্য জয়।’
আরও পড়ুন: আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় শিবিরের মোটরসাইকেল শোডাউন
চলতি বিশ্বকাপে লামিন ইয়ামাল এখনও নিজের সেরাটা প্রদর্শন করতে পারেননি। বর্তমান পর্যন্ত তার ঝুলিতে আছে একটি গোল। অন্যদিকে, স্পেনের সর্বোচ্চ গোলদাতা মিকেল ওইয়ারসাবাল চার গোল করেছেন।
তবুও ইয়ামালকে নিয়ে সতর্ক লাকোয়া। তিনি বলেছেন, ‘আমরা সেরা উপায়ে রক্ষণ সামলানোর চেষ্টা করব। লামিন খুবই ভালো খেলোয়াড়। এই বিশ্বকাপে সে দেখিয়েছে, যেকোনো সময় প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে। তাকে থামাতে প্রয়োজন সবকিছুই আমরা করার চেষ্টা করব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন