১০:৪২ এম
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের নির্বাচনে জার্মানি পরাজিত হয়েছে। ইউরোপীয় দেশগুলোর জন্য নির্ধারিত দুটি রোটেটিং আসনের এই প্রতিযোগিতায়, জার্মানি পর্তুগাল এবং অস্ট্রিয়ার কাছে হেরে গেছে। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রয়োজনীয় ভোট না পেয়ে এই প্রতিযোগিতা থেকে দেশটি বাদ পড়েছে।
ভোটের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল উল্লেখ করেছেন, ইউক্রেন এবং ইসরাইলের প্রতি বার্লিনের প্রকাশ্য সমর্থন এই পরাজয়ের পেছনে সম্ভাব্য কারণ হতে পারে। তিনি বলেন, ‘আমরা সবসময় কিছু নির্দিষ্ট ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছি, আর এই অবস্থানগুলোতে সব সদস্য রাষ্ট্র সমর্থন করে না।’
তিনি আরো যোগ করেন, ‘মধ্যপ্রাচ্য সংকটে জার্মানিকে সব সময়ই ইসরাইলের জন্য বিশেষ দায়িত্ব পালন করতে হয়, যা হয়তো ভোটের ক্ষেত্রে আমাদের কিছুটা পিছিয়ে দিয়েছে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা
নিরাপত্তা পরিষদের এই নির্বাচনে, সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের মধ্যে, পর্তুগাল ১৩৪ ভোট এবং অস্ট্রিয়া ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অথচ, জার্মানি মোট ১০৪টি ভোট পেয়েছে। উল্লেখযোগ্য যে, জার্মানি এর আগে ছয়বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিল।
এবারের নির্বাচনে অন্যান্য অঞ্চলের অন্তর্ভুক্ত, আফ্রিকা থেকে জিম্বাবুয়ে এবং ক্যারিবীয় অঞ্চল থেকে ত্রিনিদাদ ও টোবাগো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অন্যদিকে, এশিয়া অঞ্চলের আসনে ফিলিপাইনকে ১৪৩-৪৯ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছে কিরগিজস্তান।
নবনির্বাচিত এই সদস্যরা ২০২৭ সালের শুরু থেকে দুই বছরের জন্য জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী এই সংস্থায় দায়িত্ব পালন করবে। ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী ৫টি সদস্য দেশ হলো- চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: চন্দ্রগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে মারধর, ছিনতাই স্বর্ণালংকার ও মোবাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন