১০:৫১ পি.এম
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীদের মৃত্যু ঘটে। রবিবার (১৯ জুলাই) উপজেলার খরকী এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
নিহত শিশুদের মধ্যে একজন হলো খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং অন্যজন হলো ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুইজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালবেলা নাহিয়ান ও ইয়াকুব বিদ্যালয়ে গিয়েছিল। দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটির পর তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখোঁজি শুরু করে।
আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে বিএসটিআই সনদ ছাড়াই চলছে বেকারি পণ্য উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে জনগণ
পরে সন্ধ্যার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাহিয়ানের বাবা জাহাঙ্গীর সরদার জানান, তাদের ধারণা মতে খেলাধুলা করার পর তারা গোসল করতে নেমেছিল। সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে মারা গেছে বলে সম্ভবনা।
স্থানীয় বাসিন্দা পলাশ বলেন, দুই শিশু প্রতিদিন একসাথে বিদ্যালয়ে যেত এবং একসাথে বাড়ি ফিরত। নির্ধারিত সময়ে তারা বাড়ি না ফেরায় পরে পরিবারের সদস্যরা এলাকাবাসীকে বিষয়টি জানান।
পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করা হয়েছে
খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, ‘দুই শিক্ষার্থীই আজ বিদ্যালয়ে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টার দিকে ছুটি হওয়ার পর তারা বাড়ি যাওয়ার কথা ছিল। তাদের মৃত্যুর খবর শুনে আমি স্তব্ধ হয়ে গেছে। তারা দুজনই ভদ্র ও মিশুক স্বভাবের শিক্ষার্থী ছিল।’
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, বিদ্যালয় ছুটির পর দুই শিশু খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে নেমেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন