ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ড. নাজমুজ্জামান ভূঁইয়া


পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ড. নাজমুজ্জামান ভূঁইয়া

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

 

এ সময় আপিল বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ এবং পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেন।

আরও পড়ুন: বৃষ্টির পরেও ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী ৫ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত এই পদে বহাল থাকবেন।গত ১৮ আগস্ট পিএসসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করার পর পদটি শূন্য হয়।

২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করলে ২০২৪ সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

 

 

আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত, মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবিতে পুষ্টি প্রাণরসায়ন বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


যবিপ্রবিতে পুষ্টি প্রাণরসায়ন বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

যশোর, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পুষ্টি প্রাণরসায়ন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মানুষের স্বাস্থ্যরক্ষা ও দীর্ঘমেয়াদী রোগ নিয়ন্ত্রণে পুষ্টি প্রাণরসায়নের ভূমিকা নিয়ে সেমিনারে আলোচনা করা হয়।

আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ ও রিসার্চ সেল এ সেমিনারের আয়োজন করে। 

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাপানের তোহকু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিদেতোশি সিরাকাওয়া প্রধান বক্তা হিসেবে পুষ্টির আণবিক ভিত্তি ও রোগ প্রতিরোধে এর ভূমিকা তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইউশোকু ওহসাকি। তারা কিডনির কার্যকারিতা রক্ষা, রক্তচাপ নিয়ন্ত্রণ ও মেটাবলিক ডিসঅর্ডার প্রতিরোধে পুষ্টির ভূমিকা নিয়েও আলোচনা করেন। 

তোহকু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৪০ বছরের সম্পর্কের কথা উল্লেখ করে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর বলেন, ‘জাপানি গবেষকদের নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম ও দেশপ্রেম আমাদের তরুণ গবেষকদের জন্য অনুকরণীয়।’ তিনি ‘রুনপাকু’ প্রোগ্রামের মাধ্যমে দেশে থেকেই তোহকু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার সুযোগের কথা জানান।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান এবং জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান প্রমুখ। 

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে হামলায় এসআই নিহত, গ্রেপ্তার প্রাইভেটকারচালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


সাভারে হামলায় এসআই নিহত, গ্রেপ্তার প্রাইভেটকারচালক

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার মন্তব্য করেছেন যে, বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য দুই দেশের আমদানি-রপ্তানিকারক এবং ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, "ভারত ও বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো উন্নত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।"

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে, ভারতীয় সহকারী হাই কমিশনার সীমান্তের শূন্য রেখায় ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ডাক বাংলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এ সময় বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান এবং সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মন্ডলসহ বন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক

সংসদ ভবন, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারাদেশে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত ঋণগ্রহণকারী এসব কৃষকের ঋণ সুদসহ মওকুফ করে তাদের কাছে ব্যাংকের প্রাপ্য ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা সরকার পরিশোধ করেছে।

অর্থমন্ত্রী জানান, এ ঋণ মওকুফ কর্মসূচির আওতায় দেশের সব উপজেলার কৃষক সুবিধা পেয়েছেন।

এদিকে, চুয়াডাঙ্গা জেলায় করদাতার সংখ্যা সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে জেলাটিতে টিআইএনধারী করদাতার সংখ্যা ৭২ হাজার ৪৬৩ জন। এর মধ্যে ২০২৫-২৬ করবর্ষে রিটার্ন দাখিল করেছেন ২১ হাজার ৫৬৭ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানে শক্তিশালী প্রবৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানে শক্তিশালী প্রবৃদ্ধি

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। সরকারি তথ্যে শুক্রবার এই তথ্য প্রকাশিত হয়েছে।

এই ফলাফল প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য এটি স্বস্তির খবর, বিশেষ করে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে।

যুক্তরাষ্ট্রে আগস্ট মাসে ১ লাখ ৬২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস (বিএলএস) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বেকারত্বের হার অপরিবর্তিত থেকে ৪ দশমিক ১ শতাংশে রয়েছে।

রেস্তোরাঁ ও বার খাতে কর্মসংস্থানের বৃদ্ধি ঘটেছে। সরকারি স্কুলগুলোতেও এক মাস আগে সংকোচনের পর কর্মসংস্থান পুনরুদ্ধার হয়েছে।

বার্তা সংস্থা এএফপি ওয়াশিংটন থেকে এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুন ও জুলাইয়ের কর্মসংস্থানের হিসাব মোট ৫৫ হাজার বৃদ্ধি করে সংশোধন করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ধারাবাহিক প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।

নতুন তথ্য ট্রাম্পের জন্য স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে তার রিপাবলিকান পার্টি। বিশ্বের বৃহত্তম অর্থনীতির অবস্থা ভোটারদের কাছে নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

তবে এই খবর প্রকাশের পর শেয়ারবাজারে দরপতন ঘটেছে। চলতি মাসের শেষ দিকে ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার নির্ধারণী বৈঠকের দিকে এখন সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে।

কর্মসংস্থানে শক্তিশালী প্রবৃদ্ধি শ্রমবাজারের সুস্থ অবস্থার ইঙ্গিত দেয়। এতে কেন্দ্রীয় ব্যাংক তার আরেকটি দায়িত্বের দিকে মনোযোগ দিতে পারে, যা হলো দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রায় রাখা।

তবে পাঁচ বছরেরও বেশি সময় ধরে ফেড এই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। জুলাই মাসে ভোক্তা মূল্যস্ফীতি ৩ দশমিক ৩ শতাংশ ছিল। আগস্টের তথ্য আগামী সপ্তাহে প্রকাশিত হবে।

ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধ এবং তার গুরুত্বপূর্ণ শুল্কনীতির কারণে মূল্যবৃদ্ধি ঘটেছে। ইরানের সঙ্গে যুদ্ধের ফলে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। মে মাসে মূল্যস্ফীতি তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, তবে পরবর্তীতে তা কমেছে।

ফেডের কয়েকজন নীতিনির্ধারক ইঙ্গিত দিয়েছেন, আগস্টের তথ্য মূল্যস্ফীতি কমার ধারাবাহিকতা না দেখালে তারা সুদের হার বৃদ্ধির পক্ষে থাকতে পারেন।

কেপিএমজির প্রধান অর্থনীতিবিদ ডায়ান সোয়ঙ্ক এএফপিকে বলেন, আগস্টের তথ্য ‘আশ্বস্ত করার মতো।’

তবে তিনি সতর্ক করে বলেন, ‘এক মাসের তথ্য কোনো প্রবণতা নির্ধারণ করে না।’

তিনি আরও বলেন, ‘এই প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে, শ্রমবাজার আবার চাঙ্গা হয়ে উঠছে। শ্রমবাজার এখন আরও শক্তিশালী। ফেডারেল রিজার্ভের জন্য এটি উদ্বেগের বিষয়। কারণ এখন চাহিদার পাশাপাশি সরবরাহজনিত ধাক্কাও রয়েছে।’

শক্তিশালী কর্মসংস্থান প্রবৃদ্ধি শ্রমিকদের জন্য স্বস্তির খবর। যারা জীবনযাত্রার ব্যয় মেটাতে চেষ্টা করছেন, তাদের জন্যও এটি একটি স্বস্তির খবর।

বিএলএস জানায়, আগস্ট মাসে রেস্তোরাঁ ও বার খাতে ৫৯ হাজার কর্মসংস্থান বেড়েছে। গত এক বছরে এ খাতে মাসিক গড় কর্মসংস্থান বৃদ্ধির তুলনায় এটি অনেক বেশি। ওই সময়ে গড় বৃদ্ধি ছিল ১২ হাজার।

স্থানীয় সরকার পরিচালিত শিক্ষা খাতে কর্মসংস্থান বেড়েছে ৪২ হাজার। এর বেশিরভাগই সরকারি স্কুলে। গ্রীষ্মকালীন ছুটির কারণে আগের মাসে যে কর্মসংস্থান কমেছিল, এর বড় অংশই এতে পুষিয়ে গেছে। জানুয়ারি থেকে এ খাতে সামগ্রিক কর্মসংস্থানে নিট পরিবর্তন খুবই সামান্য।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে স্বাস্থ্যসেবা খাত। আগস্ট মাসে এ খাতে ১৩ হাজার কর্মসংস্থান বেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%