০৯:৫২ এম
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা (৭) ও ফাতেমা (৩) নামে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা টি ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
আরও পড়ুন: পীরগঞ্জে নবাগত ইউএনও, এসিল্যান্ড ও ওসির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
স্থানীয় সূত্রে জানা যায়,বাড়ির নতুন ঘরে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলছিল। এ সময় স্টিলের দরজার ফাঁক দিয়ে বৈদ্যুতিক তার নেওয়া হয়েছিল। এতে দরজাটিতে বিদ্যুতের সংযোগ তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিকেলে ঘুম থেকে উঠে বড় বোন নাহিদা ঘরের দরজা খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ছোট বোন ফাতেমা তাকে বাঁচাতে গিয়ে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার,স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন