ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কওমি মাদরাসায় শিশু নির্যাতন রোধে ‘জিরো টলারেন্স’ নীতির দাবি


কওমি মাদরাসায় শিশু নির্যাতন রোধে ‘জিরো টলারেন্স’ নীতির দাবি

কওমি মাদরাসা ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুরক্ষা, শিশু নির্যাতন ও অনিয়ম প্রতিরোধের পাশাপাশি সমকালীন আদর্শিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলেম-উলামারা ছয় দফা প্রস্তাব পেশ করেছেন। এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে স্বাধীন তদন্ত সেল গঠন, ২৪ ঘণ্টার হটলাইন চালু, শিশু সুরক্ষা নীতি বাস্তবায়ন, শিক্ষক নিয়োগে যোগ্যতা যাচাই এবং প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা।

রোববার দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে ইসলামী আইন সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। ‘কওমি মাদরাসাবিরোধী অপপ্রচার প্রতিরোধ, দ্বীনি প্রতিষ্ঠানের সুরক্ষা এবং সমকালীন আদর্শিক চ্যালেঞ্জ মোকাবিলায় উলামায়ে কেরামের ভূমিকা’ শীর্ষক সভাটি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতী বশিরুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী উল্লেখ করেন, ওলামায়ে কেরাম জাতির আস্থার জায়গা। তাঁদের মূল দায়িত্ব হচ্ছে জাতির ঈমান-আকিদা সংরক্ষণ এবং ইসলামী আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়া। তবে কওমি মাদরাসা ও দ্বীনি শিক্ষার বিরুদ্ধে সাম্প্রতিক অপপ্রচারের মোকাবিলায় আলেম-উলামাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং মাদরাসার পবিত্রতা রক্ষায় শিশু নির্যাতনসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: সংসদ সচিবালয়ের আধুনিক জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি

আলোচনা সভায় সংগঠনের মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে কওমি মাদরাসা ও দ্বীনি শিক্ষার বিরুদ্ধে সাম্প্রতিক অপপ্রচারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিচ্ছিন্ন কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো শিক্ষাব্যবস্থা বা ধর্মীয় জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনিয়ম কিংবা শিশু নির্যাতনের মতো অপরাধ ধামাচাপা দেওয়ারও কোনো সুযোগ নেই।

মাদরাসা ও দ্বীনি প্রতিষ্ঠানের পবিত্রতা, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ঘোষণাপত্র থেকে ছয় দফা প্রস্তাব পেশ করা হয়—

১. স্বাধীন তদন্ত সেল গঠন: আল-হাইআতুল উলয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়াসহ সংশ্লিষ্ট কওমি মাদরাসার বোর্ডগুলোর অধীনে অভিজ্ঞ আলেম ও আইনজ্ঞদের সমন্বয়ে স্বাধীন তদন্ত সেল গঠন করতে হবে এবং অপরাধ প্রমাণিত হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

২. ২৪ ঘণ্টার হটলাইন চালু: ভুক্তভোগীদের পরিচয় গোপন রেখে অভিযোগ জানানোর জন্য জরুরি ভিত্তিতে ২৪ ঘণ্টার হটলাইন চালু এবং তাদের আইনি ও মনস্তাত্ত্বিক সহায়তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: হুমায়ুন কবির: পিটার হাসের সঙ্গে বৈঠক ছিল অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক

৩. শিশু সুরক্ষা নীতি বাস্তবায়ন: শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসনব্যবস্থা নিরাপদ করা, অপ্রাপ্তবয়স্ক শিশুদের সুরক্ষায় সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

৪. শিক্ষক নিয়োগে যোগ্যতা যাচাই: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নৈতিক চরিত্র, পেশাগত দক্ষতা ও শিশু মনস্তত্ত্ব সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানকে অগ্রাধিকার দিতে হবে।

৫. বালিকা মাদরাসার নিরাপত্তা: বালিকা মাদরাসায় নারী প্রশাসকদের অগ্রাধিকার এবং বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

৬. নিবন্ধন ও জবাবদিহি নিশ্চিত: অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত মাদরাসাগুলোকে জাতীয় শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং জবাবদিহির আওতায় আনতে হবে।

আরও পড়ুন: তৃতীয় গ্যাস টার্মিনালে ৬ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ এনসিপির

ঘোষণাপত্রে আরও বলা হয়, জন্মগত শারীরিক ভিন্নতা (ইন্টারসেক্স/হিজড়া) এবং ‘ট্রান্সজেন্ডার’ ধারণার মধ্যে পার্থক্য স্পষ্টভাবে অনুধাবন করা জরুরি। ইন্টারসেক্স বা হিজড়া জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল আচরণ, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা মানবিক দায়িত্ব। তবে ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় পারিবারিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক কোনো মতবাদ জোরপূর্বক চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আলেম ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি গবেষণা কমিটি গঠনের আহ্বান জানানো হয়।

সভায় মাদরাসা কর্তৃপক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জোর আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা বজায় রাখা এবং সরকারকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও আলেম-উলামাদের বিরুদ্ধে অহেতুক হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে মুফতী বশিরুল্লাহ বলেন, বিচ্ছিন্ন কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো কওমি শিক্ষাব্যবস্থা বা দ্বীনি জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া যেমন অন্যায়, তেমনি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনিয়ম কিংবা শিশু নির্যাতনের মতো অপরাধ ধামাচাপা দেওয়ারও কোনো সুযোগ নেই। মাদরাসা ও দ্বীনি প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় আমরা স্বাধীন তদন্ত সেল গঠন, ২৪ ঘণ্টার হটলাইন চালু, সুরক্ষা নীতি বাস্তবায়ন, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং জিরো টলারেন্স নীতি অনুসরণের জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে জন্মগতভাবে ভিন্ন শারীরিক বৈশিষ্ট্যের অধিকারী হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি ইসলামী মূল্যবোধের পরিপন্থী যেকোনো ভিনদেশি মতবাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় সংগঠনের নির্বাহী সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া স্বাগত বক্তব্য রাখেন। সংগঠনের সহসভাপতি মুফতী মাহফুজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আফসার মাহমুদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন—মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা যায়নুল আবেদীন, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মুফতী জাবের হুসাইন কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মাওলানা ইয়াসিন আরাফাত, মুফতী মাহমুদুর রহমান, মুফতী শামসুল আলম, মুফতী ওয়াজেদ আলী, মুফতী হুসাইন মুহাম্মদ সোহরাব, মুফতী জুনাঈদ আইয়ূবী, মুফতী তানভীর আহমদ সিদ্দিকী, মুফতী আনোয়ারুল হক, মুফতী হামীদুল হক, মাওলানা আব্দুল্লাহ ফিরুজ, মুফতী জুবায়ের রশীদ, মাওলানা আ. ফ. ম. আকরান হুসাইন, মুফতী আনিসুর রহমান, মুফতী সুলতান আহমাদ জাফরী, মুফতী আঞ্জুম হাসান, মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খান, মাওলানা এহতেশেমুল হক সাখী, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আবু রাহাত কামাল ও মুফতী যুবাইর আহমাদ ভৈরবীসহ দেশের বিশিষ্ট আলেম-উলামারা।

আরও পড়ুন: ভ্যাট রিটার্ন জমার সময় ২২ নভেম্বর পর্যন্ত বাড়ল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি নির্ধারণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তিত হয়েছে। ভর্তি পরীক্ষাটি ৯ দিন এগিয়ে এনে ১৭ ও ১৮ জানুয়ারি (শনিবার ও রোববার) নতুন করে নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত হওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসন সংক্রান্ত সমস্যা কমানোর জন্য এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, সংশ্লিষ্ট সকলকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার অডিট টিম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার অডিট টিম

চট্টগ্রাম, ১ নভেম্বর, ২০২৬ : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) একটি চার সদস্যের অডিট টিম। এই নিরাপত্তা অডিটটি আইসিএও-এর তত্ত্বাবধানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবং এর কার্যক্রম চলবে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত।

তিনি জানান, আজ বিকেল ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (ইএ-৬১৫) ব্যবহার করে অডিট টিম বিমানবন্দরে অবতরণ করে।

এই অডিট টিমের সদস্যদের মধ্যে রয়েছেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি  ঘোষণা করলেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন

সাভার, ১ নভেম্বর, ২০২৬ : ভূমি ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি উল্লেখ করেন, এই সরকারের সময়ে দুর্নীতি করে কেউ কোনোভাবেই পার পাবে না।

আজ সাভারের বিসিএস লাইভস্টক একাডেমীর মসজিদ সংলগ্ন মাঠে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৪২তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৬-২৭-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ে ইতঃপূর্বে নেওয়া দুর্নীতিবিরোধী পদক্ষেপ ও প্রযুক্তিগত উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ভূমি মন্ত্রণালয়ের যে কোনো দুর্নীতির বিষয়ে ইতোমধ্যে একটি আধুনিক ট্রাকিং সিস্টেম চালু করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে পাওয়া অভিযোগের সত্যতা দ্রুত যাচাই করে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বর্তমান সরকার স্মার্ট ও হয়রানিমুক্ত ভূমি সেবা প্রদান করতে ই-নামজারি, ডিজিটাল ভূমি উন্নয়ন কর, অনলাইন খতিয়ান ও ম্যাপ সরবরাহসহ সার্বিক কার্যক্রমে ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা জোরদার করেছে।

অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থী তরুণ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে প্রতিমন্ত্রী বলেন, ভূমি প্রশাসন ও বিচারিক সেবায় আপনাদের দক্ষতা, মেধা ও সততার ওপর সাধারণ মানুষের আস্থা নির্ভর করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাদেরকে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে ৫১ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে জুডিশিয়াল, প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডারের মোট ৫৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এনডিসি মিজ সায়মা ইউনুস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরে আগের চেয়ে ১৩ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


চলতি অর্থবছরে আগের চেয়ে ১৩ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি রেমিট্যান্স প্রবাহিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১০ হাজার ১৪৯ মিলিয়ন ডলার। এই পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান অর্থবছরের রেমিট্যান্স আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৪ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের অক্টোবর মাসে এই পরিমাণ ছিল ২ হাজার ৫৬৪ মিলিয়ন ডলার। ফলে চলতি অর্থবছরের অক্টোবর মাসে রেমিট্যান্স প্রবাহ ১২ দশমিক ১ শতাংশ বেড়ে গেছে।

এদিকে, ২৯ থেকে ৩১ অক্টোবর এই তিন দিনে দেশে ২১৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%