ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ শুরু, এক লাখের বেশি কর্মসংস্থানের সম্ভাবনা


আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ শুরু, এক লাখের বেশি কর্মসংস্থানের সম্ভাবনা

চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাওয়া যাবে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই এবং বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনকিয়ান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অনুষ্ঠানে প্রায় ৭০ জন চীনা ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসময় সিইআইজেডের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধন, কয়েকটি সাব-লিজ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এবং বৃক্ষরোপণের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

আরও পড়ুন: মহাসড়কে ছিনতাই ঝুঁকি সম্পর্কে চালকদের সতর্ক করলো পুলিশ

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি করা এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে বিনিয়োগ। সিইআইজেডের অগ্রগতি সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ দেশি-বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত। সিইআইজেডের নির্মাণকাজের সূচনা কেবল একটি প্রকল্পের উদ্বোধন নয়, বরং এটি বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্বের নতুন ভিত্তি।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্তব্য করেন, চট্টগ্রামে সিইআইজেডের নির্মাণকাজের সূচনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সফলতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি যোগ করেন, দুই দেশের নেতৃত্বের ঐকমত্যকে বাস্তব উন্নয়নে রূপ দেবার জন্য চীন বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত।

আরও পড়ুন: কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮ গ্রেফতার, ১৭ মোটরসাইকেল জব্দ

বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী জুন মাসের বেইজিং ও দালিয়ান সফরের পরে ৩০টির বেশি চীনা কোম্পানি এই জোনে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে নতুন শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অনুমোদন ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা চালু করা হবে।

প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে উঠছে সিইআইজেড, যা সরকার-টু-সরকার (জি-টু-জি) উদ্যোগে নির্মিত হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ৩০ শতাংশ এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি) ৭০ শতাংশ মালিকানায় বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বিশ্বমানের শিল্প অবকাঠামো গড়ে তুলতে সিইআইজেডের সহায়ক অবকাঠামো নির্মাণে প্রায় ৪ হাজার ১৮৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর আওতায় জেটি, চার লেন সড়ক, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি), গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সাবস্টেশন এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।

প্রকল্পটির অবকাঠামো নির্মাণকাল ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কর্ণফুলী টানেল, চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় এ অর্থনৈতিক অঞ্চলটি আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প বিনিয়োগের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বেজা।

আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন,আলহাজ্ব মোঃ খসরুল আলম

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিইআইজেড বাস্তবায়নের মাধ্যমে রপ্তানিমুখী শিল্পায়ন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রামকে আধুনিক শিল্প ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম উদ্বোধন করতে সুইডেন যাচ্ছেন ইসি আনোয়ারুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম উদ্বোধন করতে সুইডেন যাচ্ছেন ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার সুইডেন যাচ্ছেন। তিনি সুইডেনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

 অনুযায়ী, নির্বাচনী কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আগামী ৩০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সুইডেন সফর করবেন। তিনি এই সময় কালটিতে দেশের বাইরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রবাসে ভোটাধিকার প্রয়োগ, ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা বিষয়ক একটি সভায় অংশ নেবেন।

এটি সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক সরকারি আদেশ থেকে জানা গেছে। এতে বলা হয়েছে, ২৮ জুলাইয়ের কাছাকাছি সুবিধাজনক কোনো তারিখে তিনি সুইডেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এরপর ৭ আগস্ট বা অন্য উপযুক্ত কোনো তারিখে সুইডেন ছেড়ে আসবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সারাদেশের অধিভুক্ত কলেজগুলোর লাখ লাখ শিক্ষার্থীদের শিক্ষা আন্তর্জাতিক অঙ্গনে সুগম করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এটি সোমবার সকালে রাজধানীর গুলশানে আইডিপি বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, অপরদিকে আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, "আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এবং তাদের কাজের সুযোগ সম্প্রসারণে এই সমঝোতা স্মারক একটি সময়োপযোগী পদক্ষেপ।" আইডিপি এডুকেশনের সাথে এই অংশীদারিত্বের ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা পাবে বলে উল্লেখ করেন তিনি।

আইডিপি এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল বলেন, "বিশ্বজুড়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে আইডিপি।" তিনি আরো বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুবিশাল শিক্ষার্থী গোষ্ঠীর সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।"

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম, আইডিপি এডুকেশন বাংলাদেশের হেড অব আইইএলটিএস অপারেশনস ইলোরা শাহাব শর্মি এবং অস্ট্রেলিয়া সরকারের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ সমঝোতা স্মারকের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, এডুকেশন ফেয়ার এবং আইইএলটিএস বিষয়ক সচেতনতামূলক সেশনের আয়োজন করার পরিকল্পনা নিয়েছে, যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকা পার্টির’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকা পার্টির’

টানা ৩৭ দিনের আন্দোলন থামার ৪৮ ঘণ্টা পেরোতেই, ভারতের তরুণদের নতুন প্লাটফর্ম তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি (সিজেপি) আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তাদের অভিযোগ, আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ার যে প্রতিশ্রুতি মোদি সরকার দিয়েছিল, তা ভঙ্গ করছে।

এদিকে, সাম্প্রতিক আন্দোলনে যাদের সরকার গ্রেপ্তার করেছে, সবার মুক্তি দাবি করেছে সিজেপি। তারা ঘোষণা করেছে, যদি তা না হয়, তবে তারা মঙ্গলবার (২৮ জুলাই) থেকে কঠোর আন্দোলন শুরু করবে। এনডিটিভির খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, মূল দাবির একটি বাস্তবায়িত হওয়ায় অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর দিল্লির যন্তর মন্তরে ৩৭ দিন ধরে চলা অবস্থান কর্মসূচি ‘সম্মানের খাতিরে’ তুলে নিয়েছিল ‘তেলাপোকা পার্টি’ এর নেতৃত্বে অভিজিৎ দিপক।

কিন্তু সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিজেপি নেতা ও দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জীতেন্দ্র সিংকে উদ্দেশ্য করে সোমবার (২৭ জুলাই) লেখেন, আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশন না নেওয়ার যে চুক্তি হয়েছিল, তা সম্পূর্ণরূপে লঙ্ঘন করা হচ্ছে। বিহার ও বাংলা থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির লজিস্টিক সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের আটক করা হয়েছে এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর নজরদারি ও হেনাস্থার খবর আসছে।

তিনি আরও বলেন, আমরা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর অবিলম্বে প্রত্যাহার, শিক্ষার্থীদের মুক্তি এবং চুক্তি অনুযায়ী দিল্লি পুলিশ অথবা কেন্দ্র ও বিজেপির মিত্র রাজ্যগুলোর পুলিশ যেন নতুন কোনো এফআইআর দায়ের না করে, সে বিষয়ে দাবি জানাচ্ছি। তা না হলে, আমরা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব।

সিজেপির এই মুখপাত্র আলোচনা অনুযায়ী মামলা বাতিলের লিখিত চুক্তি আগামীকালকের মধ্যে তাদের হাতে হস্তান্তরেরও দাবি জানিয়েছেন।

কনস্টিটিউশন ক্লাবে মন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত তৃতীয় দফার বৈঠকের পর সিজেপি জানিয়েছিল, নিট পরীক্ষার জালিয়াতিতে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে এবং ভারতজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকা সমস্ত এফআইআর তুলে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজি হয়েছে।

সরকারের কাছে পাঁচ দফার দাবি পেশ করে সিজেপি বলেছে, চার সপ্তাহ পর পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে।

২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচির পর ভারতজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। সিজেপি শুরু থেকেই এসব মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ার শর্ত দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%