০৬:২০ এম
নোয়াখালীর সেনবাগে, বৃষ্টির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক সড়ক দুর্ঘটনায় মো. আল আমিন (৩০) নামে এক যুবক মারা গেছেন। বিয়ের মাত্র ৩ দিন পরে তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কুটির বাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আল আমিন ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ ব্যাপারী বাড়ির আব্বাস ক্বারির সেজ ছেলে এবং স্থানীয় চিকিৎসক ডা. মমিনের ছোট ভাই। গত সোমবার (২০ জুলাই) তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোনাইমুড়ী থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রামে ফেরার পথে মুষলধারে বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আল আমিন দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম সরকার জানিয়েছেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন