ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ভোলার গ্যাস সম্পদে তারেক রহমানের মাস্টারপ্ল্যান; দৃশ্যপট পরিবর্তন হবে


ভোলার গ্যাস সম্পদে তারেক রহমানের মাস্টারপ্ল্যান; দৃশ্যপট পরিবর্তন হবে

জেলায় প্রাপ্ত খনিজ গ্যাস সম্পদের সুচিত ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংগ্রহ করেছেন একটি ‘মাস্টারপ্ল্যান’। এই বৃহৎ গ্যাসভান্ডারের সঠিক ব্যবহারের জন্য পূর্ববর্তী সরকারের বিশৃঙ্খল চিন্তার পরিবর্তে নতুন উন্নয়ন কার্যক্রম শুরু করার লক্ষ্যে একগুচ্ছ প্রকল্পের পরিকল্পনা নেয়া হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- সার কারখানা, বিদ্যুৎ প্লান্ট, কারিগরি বিশ্ববিদ্যালয়, ইলিশ সম্পদ সংরক্ষণ কেন্দ্র, গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপনসহ একটি বাস্তবসম্মত অর্থনৈতিক অঞ্চল তৈরি করা। এর মাধ্যমে ভোলা এবং পুরো দক্ষিণাঞ্চলকে উন্নয়নের অগ্রযাত্রায় আরো সমৃদ্ধ করার কথা বলা হচ্ছে।

গত ৩ মে থেকে ৬ মে ঢাকায় জেলা প্রশাসকদের সম্মেলনে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভোলার গ্যাস সম্পদের সদ্বব্যবহারের মাধ্যমে বাস্তবসম্মত উন্নয়নের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। এই সম্মেলনে, ভোলার গ্যাস ব্যবহারের বিষয়টি ছিল প্রধান আলোচ্য বিষয়। সম্মেলনে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ভোলার গ্যাস, জাতীয় গ্রিডে নেয়ার পরিবর্তে ভোলাতেই ব্যবহার করা হবে। এর মূল উদ্দেশ্য হলো দ্বীপ জেলা ভোলাসহ সমগ্র দক্ষিণাঞ্চলে একটি পরিকল্পিত শিল্প-কলকারখানা ও সার কারখানা সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা।

এদিকে, ভোলার খনিজ গ্যাস নিয়ে সরকারের পরিকল্পনার কথা বলেন তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি গত শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, ভোলার প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলে পরিকল্পিতভাবে শিল্প কলকারখানা গড়ে তোলা সম্ভব। তিনি উল্লেখ করেন, ‘যেকোনো বড় বিনিয়োগের প্রথম শর্তই হলো জ্বালানি অবকাঠামো ও নিরাপত্তা। দক্ষিণাঞ্চলে জ্বালানি সম্পদ বিদ্যমান থাকায় এই অঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের বিশাল সুযোগ তৈরি হয়েছে।’

আরও পড়ুন: শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা

দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ও কৌশলগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তথ্য মন্ত্রী আরো বলেন, ‘আমাদের ভোলায় যে গ্যাস আছে, এই গ্যাসকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে আমরা নতুন শিল্প কলকারখানা স্থাপনের বিষয়ে গুরুত্ব দিয়ে চিন্তা করতে পারি। বিনিয়োগকারীরা যেকোনো অঞ্চলে বিনিয়োগ করার আগে মূলত: দু’টি জিনিস চায়- রাজনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি নিরাপত্তা। যেহেতু দক্ষিণ বাংলায় এই জ্বালানি সম্পদ রয়েছে, তাই একে পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের কাজে লাগাতে হবে।’

মন্ত্রী বলেন, এই ধরনের গুরুত্বপূর্ণ এবং কৌশলগত উন্নয়ন বিষয়গুলি কেবল রাজনৈতিক দল বা ক্ষমতাসীনদের এজেন্ডা হওয়া উচিত নয়। উন্নয়ন বিশ্লেষকগণ মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মুক্ত চিন্তাভাবনা বাস্তবায়ন হলে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দৃশ্যপট সম্পূর্ণরূপে পাল্টে যাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর দেয়া তথ্য অনুযায়ী, ভোলায় বর্তমানে ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের মজুত আছে। এই পরিমাণ আরও বেশি হতে পারে। ১৯৯৫ সালে ভোলায় প্রথম শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল। সেখান থেকে গ্যাস উৎপাদন শুরু হয় ২০০৯ সালে। ২০১৮ সালে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ভোলা উত্তর এবং ২০২৩ সালে আবিষ্কৃত ইলিশা কুপ থেকে এখনো গ্যাস উৎপাদন শুরু হয়নি।

জেলা শহরতলীর দক্ষিণ চরপাতা গ্রামে তিন বছর আগে গ্যাসক্ষেত্র খুঁজে পায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ওই ইলিশা গ্যাসক্ষেত্রটি ইতোমধ্যেই গ্যাস উত্তোলনের জন্য প্রস্তুত হয়েছে। তবে এখনো উৎপাদন শুরু করা যাচ্ছে না। কারণ, ভোলায় বর্তমানে চাহিদার চেয়ে বেশি গ্যাস উত্তোলন হচ্ছে।

আরও পড়ুন: যানজট নিরসনে কাজ করে যাচ্ছে শাহজাদপুর উপজেলা ও পৌর প্রশাসন

শিল্পকারখানা স্থাপনে দেশি কোম্পানিগুলি:

ভোলার গ্যাস সম্পদের সুবিধা ভোগ করতে দেশের শীর্ষ শিল্প কারখানাগুলি ইতোমধ্যে এখানে বিনিয়োগ শুরু করেছে। গত কিছু বছরে জেলা সদরে জমি অধিগ্রহণ করে শিল্পাঞ্চল গড়ে তুলেছে, শেলটেক, কাজী গ্রুপ, উর্মি গ্রুপ এবং আর এফ এল কোম্পানিসহ ছোট বড় মিলিয়ে কমপক্ষে ডজনখানেক কোম্পানি।

জানা গিয়েছে, এসব কোম্পানিগুলোর মাধ্যমে জেলা ও অন্য জেলায় কমপক্ষে আড়াই হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। জেলায় শিল্প-কারখানা গড়ে তুলতে বর্তমানে আরো অর্ধশত কোম্পানি জমি অধিগ্রহণ করেছে।

ভোলায় বিনিয়োগের জন্য বিদেশিরা:

আরও পড়ুন: আইইবি চট্টগ্রাম কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

গত বছরের ২৫ আগস্ট বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গ্যাস সমৃদ্ধ দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় প্রায় ১শ’ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হতে যাচ্ছে। এর ফলে ভোলায় নতুন একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে। চীনা বিনিয়োগে নির্মিত এই অঞ্চলে মৎস্য ও মাংস প্রক্রিয়াজাতকরণ, দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং কৃষি-শিল্পভিত্তিক বিভিন্ন কারখানা স্থাপন হবে। নতুন এই অর্থনৈতিক অঞ্চল সম্পূর্ণরূপে চালু হলে সেখানে কর্মসংস্থান হবে প্রায় এক লাখ লোকের।

‘ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন’ নামের এই অর্থনৈতিক অঞ্চলটি নির্মাণ করবে চীনা ডেভেলপার প্রতিষ্ঠান লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ। বেসরকারি এই অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ইতোমধ্যে প্রাথমিক অনুমোদন বা প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স পেয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। গত বছরের ২৫ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

বেজার সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলায় প্রাথমিকভাবে প্রায় ১০২ দশমিক ৪৬ একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। তা পরবর্তীতে বাড়িয়ে ১৫৮ একর করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী সেখানে বিভিন্ন খাতের প্রায় ৪০টি শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হবে।

প্রাথমিক অনুমোদন পাওয়ার পর এখন বেশ কিছু শর্ত পূরণ সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পেতে হবে ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোনকে। এরপর সেখানে বিনিয়োগকারীরা শিল্পকারখানা স্থাপন করতে পারবেন। এ পর্যন্ত মোট ১৩টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বেজা।

আরও পড়ুন: ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর-বিমানমন্ত্রী

সংস্থাটি জানিয়েছে, নতুন এই অঞ্চলকে একটি পরিবেশবান্ধব, শ্রমঘন ও কৃষিভিত্তিক শিল্প এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ ইতোমধ্যে পোশাকবস্ত্রসহ বাংলাদেশে একাধিক খাতে বিনিয়োগ করেছে।

ওই সময়ে বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম বলেছেন, ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই অঞ্চলটি মৎস্য ও কৃষিজ সম্পদভিত্তিক শিল্প বিকাশে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক ঝুয়াং লাইফেং বলেন, চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বিহীনভূমি হিসেবে ভোলার গ্যাস ও কৃষিসম্পদের সুবিধা কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগ আনার সম্ভাবনা রয়েছে।

জেলার নীতিনির্ধারকগণ যা বলছেন:

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নতুন উপজেলা দুটোতেই নামজারি বন্ধ, এলাকাবাসী ভোগান্তিতে

বিষয়টি নিয়ে কথা হয় ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র সাথে।

তিনি বাসস’কে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং দিক নির্দেশনায় ভোলায় প্রাপ্ত গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের বিপ্লব ঘটানো হবে। পাশাপাশি উপকূলীয় ভোলা উন্নয়ন অগ্রযাত্রায় অর্থনৈতিক অঞ্চলের একটি অনন্য রোল মডেল হবে।

এ বিষয়ে ভোলার চেম্বার অব কমার্সের সভাপতি এবং জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর গণমাধ্যমকে বলেন, ভোলার গ্যাস পাইপলাইনে কিংবা গাড়িতে করে নিয়ে যাওয়া অনেক ব্যয়বহুল। তবে, এখানেই শিল্পকারখানা তৈরি হলে গ্যাস সস্তায় ব্যবহার করা যাবে। উৎপাদিত পণ্য ভোলার পাশে নদীপথে পায়রা ও চট্টগ্রাম বন্দরে নেয়া যাবে।

দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা ঝামেলামুক্ত পরিবেশে বিনিয়োগ করার সুযোগ পাবেন। এতে ভোলা এবং দক্ষিণাঞ্চলের বেকারত্ব দূর হবে।

আরও পড়ুন: বিষখালী ও পায়রা নদীতে দুটি সেতু নির্মাণে বদলে যাবে দক্ষিণাঞ্চলের ভাগ্য

এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বাসস’কে বলেন, সম্প্রতি শেষ হওয়া ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রীদের উদ্দেশ্যে বলেছেন, ভোলার গ্যাস ভোলায় ব্যবহার করে যদি ভোলাতেই শিল্পকারখানা এবং সার কারখানা গড়ে তোলা সম্ভব হয়, তাহলে ব্যবসায়ীরা সহজেই পায়রা এবং চট্টগ্রাম বন্দরে উৎপাদিত পণ্য পৌঁছাতে পারবেন। ভোলাতে পর্যাপ্ত জমি রয়েছে। এখানে শিল্পকারখানা গড়ে উঠলে অবহেলিত ভোলা এবং দক্ষিণাঞ্চলের বেকারত্ব দূর হবে। ‘আমাদের এই সম্পদশালী জেলা উন্নয়ন সূচকে আরো কয়েক ধাপ উন্নত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
অ্যাটর্নি জেনারেল

‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’

হাইকোর্টে শিশু রামিসাসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে, এ কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি আরও উল্লেখ করেন যে, হাইকোর্টে রামিসার হত্যা মামলা পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের জন্য একটি বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) তিনি তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, রামিসার হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি তিনি নিজেই করবেন।

এর আগের দিন, বুধবার নারীর প্রতি নির্যাতন ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।

আগামী রবিবার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই মামলা পরিচালনা করবেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স এবং একই রায় হতে উদ্ভূত সকল ফৌজদারি আপীল ও জেল আপীল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করবে এই বেঞ্চ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান শাহর দেহাবশেষ আবার ময়নাতদন্তে, ভক্তদের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


সালমান শাহর দেহাবশেষ আবার ময়নাতদন্তে, ভক্তদের ক্ষোভ

সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবর দেশজুড়ে শোকের ছায়া নিয়ে এসেছিল মাত্র ২৪ বছর বয়সে। এত বছর পেরিয়ে গেলেও অসংখ্য ভক্ত এই প্রিয় নায়ককে এখনো ভুলতে পারেননি।

বুধবার (১০ জুন) সালমান শাহর দেহাবশেষ তৃতীয়বারের মতো ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেক ভক্ত এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকে এই কার্যক্রমের মাধ্যমে সত্য উদঘাটনের আশাও ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত মামুনুল ইসলাম এক পোস্টে লিখেছেন, "দীর্ঘ সময় পর কবর থেকে দেহাবশেষ উত্তোলন করে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলামত বা প্রমাণ পাওয়া কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে।" তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বহুল আলোচিত মৃত্যুরহস্যের প্রকৃত সত্য উদঘাটন হওয়া। তিনি দীর্ঘদিনের বিতর্ক ও সংশয়ের একটি গ্রহণযোগ্য সমাপ্তি দেখতে চান।

অন্যদিকে, সানজিয়া আক্তার মনি নামের আরেক ভক্ত আবেগঘন এক পোস্টে লিখেছেন, "৩০ বছর ধরে নানা ঘটনা ও বিতর্ক দেখেছেন সালমান শাহর ভক্তরা। কিন্তু এত বছর পরও একজন মৃত মানুষকে নিয়ে বারবার এমন প্রক্রিয়া চালানো মেনে নেয়া কঠিন।" তিনি ভক্তদের আবারও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তার পোস্টের মন্তব্য ঘরেও সহমত প্রকাশ করেছেন অনেকেই।

বাংলা চলচ্চিত্রে সালমান শাহর অবদান আজও স্মরণ করেন দর্শক, নির্মতা ও সহকর্মীরা। স্বল্প সময়ের ক্যারিয়ার হলেও তার জনপ্রিয়তা এখনো অটুট। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে ভক্তরা তাকে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এবারের ময়নাতদন্তের সাথে ভক্তদের অনুভূতি ভিন্ন হলেও একটি বিষয়ে সবাই একমত - দীর্ঘদিনের এই আলোচিত ঘটনার রহস্যের চূড়ান্ত সমাধান হোক এবং প্রকৃত সত্য একদিন স্পষ্ট হয়ে উঠুক সবার সামনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রান্তিক জনগণের উন্নয়নে ব্ল্যাক বেঙ্গল সম্প্রসারণ প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


প্রান্তিক জনগণের উন্নয়নে ব্ল্যাক বেঙ্গল সম্প্রসারণ প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণ প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করবে। তিনি উল্লেখ করেন, এ লক্ষ্যে বর্তমানে পাইলট ভিত্তিতে বাস্তবায়িত প্রকল্পটি দেশের সকল জেলায় সম্প্রসারণের নির্দেশনা দেওয়া হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর সেমিনার হলে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণে পাইলট প্রকল্প’-এর অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা তুলে ধরেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি রচনা করেছে এমন মন্তব্যও করেন তিনি।

সরকার প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সুলতান সালাউদ্দিন আরও বলেন, অতীতে গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হওয়ার কারণে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আর্থিক অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন।

তিনি বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল একটি মূল্যবান দেশীয় জাত, যা দ্রুত বংশবিস্তার, উন্নত মাংসের গুণগত মান এবং ব্যাপক বাজার চাহিদার কারণে গ্রামীণ জনগণের জন্য লাভজনক জীবিকার উৎস হতে পারে। প্রান্তিক জনগণের এ খাতে সম্পৃক্ততা এবং দক্ষতা বৃদ্ধি করলে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এসময় মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক ও খামারিরা উপস্থিত ছিলেন। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক ড. মো. আনিছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক ফরিদা ইয়াসমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক মানুষ
 সমাজে যখন অন্যায়, অবিচার ও দুর্নীতি মাথাচাড়া দিয়ে ওঠে, তখন কিছু সাহসী মানুষ নীরব না থেকে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান। এমনই একজন প্রতিবাদী মানুষ অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন, "অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে অন্যায়ের অংশ হয়ে যাওয়া। তাই সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব।"

তিনি মনে করেন, সমাজে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতা, ভয় বা ব্যক্তিগত স্বার্থের কাছে মাথা নত না করে সত্যের পথে চলাই একজন সচেতন নাগরিকের পরিচয়।

তার ভাষায়, "যেখানে অন্যায় হবে, সেখানে প্রতিবাদ হবে। নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়ের পক্ষে কথা বলাই মানবতার প্রকৃত শিক্ষা।"

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বরই পারে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে।

সচেতন মহলের মতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কোনো অপরাধ নয়; বরং এটি নাগরিক দায়িত্ব। ন্যায় ও সত্যের পথে যারা এগিয়ে আসেন, তারাই সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেন।

বার্তা একটাই— অন্যায়ের কাছে মাথা নত নয়, ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানই হোক আমাদের অঙ্গীকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%