ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের


নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের সোনাপুরের জামালের মোড় এলাকায় একটি ভটভটি (টেম্পু) নিয়ন্ত্রণ হারিয়ে এক সড়ক দুর্ঘটনার ফলে দুইজন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনা ঘটে রোববার (১৯ জুলাই) রাত প্রায় ৯টার সময়।

নিহতদের মধ্যে একজন হলেন শহিদ হোসেন (৪৮), যিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের বহুত আলীর ছেলে এবং অন্যজন হলেন আব্দুল রশিদ (৫৫), যিনি একই গ্রামের আছের উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: রাজাপুরে সিনিয়র সাংবাদিক মাইনুল মৃধাকে অপহরণ করে কুপিয়ে হত্যাচেষ্টা।।সাংবাদিক মহলের নিন্দা ও ক্ষোভ।

প্রাপ্ত স্থানীয় তথ্য অনুযায়ী, সকালে তারা দুজন রাজশাহীর সিটি হাটে মহিষ কিনতে গিয়েছিলেন। মহিষ কিনে যখন ভটভটিতে করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন, তখন সিংড়ার সোনাপুর এলাকার জামালের মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনাস্থলে আব্দুল রশিদ ঘটনাস্থলেই মারা যান।

শহিদ হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেছেন, ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে।

আরও পড়ুন: কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনহার মিয়ার বক্তব্য, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য ভাঙার সিদ্ধান্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য ভাঙার সিদ্ধান্ত স্থগিত

ঝিনাইদহ শহরের প্রবেশমুখে নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর এবং ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত করেছে জেলা প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমে চত্বরটি ভাঙা নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর শনিবার (১৮ জুলাই) থেকে ভাঙার কাজ বন্ধ রাখা হয়েছে।

১৪ জুলাই শুরু হয়ে ভাস্কর্যটির ভাঙার কাজ চলছিল। ভারি ভারি যন্ত্রপাতি নিয়ে শ্রমিকরা ১৭ জুলাই শুক্রবার পর্যন্ত ভাঙচুর চালান। কিন্তু নির্দেশদাতার নাম প্রকাশিত হয়নি। আবার ভাঙার কাজ বন্ধের ব্যাপারেও কিছু জানা যায়নি।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মেজো ভাই হামরুর রহমানের ছেলে হাফিজুর রহমান এ ঘটনায় নিন্দা করে যথাস্থানে ভাস্কর্যটি স্থাপন করার দাবি তুলেছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও একই দাবি জানানো হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ ইউনিট কমান্ডের পক্ষ থেকে ৫ জন বীর মুক্তিযোদ্ধা জেলা প্রশাসক মো. নোমান হোসেনের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন; তবে রহস্যজনকভাবে নির্দেশদাতাকে আড়াল করতে ওই স্মারকলিপিতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ম্যুরাল অপসারণপূর্বক উপযুক্ত জায়গাতে পুনঃস্থাপনের দাবি জানানো হয়েছে।

এদিকে শনিবার (১৮ জুলাই) থেকে ভাস্কর্য ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে বেদির একটি বড় অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে; কিন্তু মূল ভাস্কর্যটি আগের মতোই আছে।

সরেজমিন পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, জেলা শহরের প্রবেশ মুখে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ৪ রাস্তার মোড়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর কয়েক দফা পরিদর্শন করা হয়েছে। দুপুরের দিকে দেখা গেছে, ভাস্কর্যটির পাশে আগাছার আড়ালে পাথরে খোদাই করা একটি স্টোন লটকানো রয়েছে। ওই পাথরের ওপর স্পষ্ট লেখা রয়েছে বীর শ্রেষ্ঠ হামিদুর চত্বর। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরোজ কুমার নাথ জেলা প্রশাসক ঝিনাইদহ এবং আলহাজ সাইদুল করিম মিন্টু মেয়র ঝিনাইদহ পৌরসভা। বাস্তবায়নে প্রকৌশল বিভাগ ঝিনাইদহ পৌরসভা।

ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানিয়েছেন, ভাস্কর্যটি নির্মাণের বিষয়ে কোনো ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, ভাস্কর্যটি ভাঙার বিষয়ে তথ্য তার জানা নেই। পৌরসভার সহকারী প্রকৌশলী রাশেদ জানিয়েছেন, ভাস্কর্যটি পৌরসভার নিজস্ব অর্থে নির্মাণ করা হয়েছে- এই খবর সঠিক। তবে বিষয়টির নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না।

জেলার প্রধান নির্বাহী সেলিম রেজা জানান, ভাস্কর্য ভাঙার বিষয়ে জেলা পরিষদ কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং লেবার খরচও দেয়া হয়নি। পৌর কর্তৃপক্ষেরও একই মত রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন জানান, ঝিনাইদহ-যশোর মহাসড়ক (এন-৭) ৬ লেন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। সেই কারণে ভাস্কর্যটি অপসারণ করা হচ্ছে এবং পরবর্তীতে সুবিধাজনক স্থানে ভাস্কর্যটি পুনর্নির্মাণ হবে বলে তিনি জানান।

জানা যায়, ওই সময় ভাস্কর্যটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৩২ লাখ টাকা। পৌরসভার রাজস্ব খাত থেকে দরপত্র আহ্বান করে ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু করা হয়। পাথর দিয়ে কংক্রিটের ঢালাই দিয়ে বিশাল বেদি তৈরি করা হয়; কিন্তু নিয়োগকৃত ভাস্কর কিছুতেই হামিদুর রহমানের মুখাকৃতি খোদাই করতে পারেননি। এর ফলে নির্মাণ কাজ থমকে যায়। ভাস্কর্যটি পূর্ণাঙ্গ রূপ না পাওয়ায় অযত্ন আর অবহেলায় পড়ে আছে দীর্ঘদিন। ভাস্কর্যটির উচ্চতা ছিল প্রায় সাড়ে ৬ ফুট।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী ভাস্কর্যটি শেখ মুজিবুর রহমানের- এই প্রচার হওয়ার পর ভেঙে ফেলার জন্য একটি মহল পাঁয়তারা শুরু করে। পৌরসভা কর্তৃপক্ষকে ভাস্কর্যটি ভেঙে ফেলতে চাপ সৃষ্টি করছে ওই মহলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালের আগে যুক্তরাষ্ট্র-ইরানের ব্যাপক পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


বিশ্বকাপ ফাইনালের আগে যুক্তরাষ্ট্র-ইরানের ব্যাপক পাল্টাপাল্টি হামলা

জর্ডানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে।এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ এবং চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার প্রেক্ষিতে শনিবার (১৮ জুলাই) রাতে ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান।ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত এবং ৪৩০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।এদিকে, দেশ দুইটির মধ্যে এমন ঘটনা ঘটছে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে।এবার বিশ্বকাপের অন্যতম আয়োজকও যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে শুরু হওয়া সর্বশেষ মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫১৭ জন আহত হয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে তেহরান এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত এখন অষ্টম দিনে গড়িয়েছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ও সামরিক সংঘর্ষ অব্যাহত রয়েছে।

বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ শান্তিকালীন সময়ে এই প্রণলি দিয়ে পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

এ ঘটনাকে চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, ইরান দাবি করেছে, তারা নজরদারি ও হামলার উদ্দেশ্যে ব্যবহৃত কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় চলাচলের সময় দুটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে।

তবে এ বিষয়ে সংস্থাটি বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

আইআরজিসির বিবৃতির শেষাংশে আরও কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন কোনো জাহাজ যদি তারা ‘অনিরাপদ জলসীমা’ হিসেবে উল্লেখ করা এলাকায় প্রবেশ করে, তাহলে সেগুলোও একই ধরনের দুর্ঘটনার মুখোমুখি হবে।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে বাস্তবায়নও করতে পারে : ইলেন ভুট্টো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে বাস্তবায়নও করতে পারে : ইলেন ভুট্টো

 

ঝালকাঠির সদর উপজেলার চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

এ সমাবেশে সভাপতিত্ব করেন চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খুরশিদ জাহান। বক্তব্য দেন চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার মিনা, চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান আহমেদ বাবুল এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা জজ আদালতের এপিপি মুন্সী রেজাউল হক আজিমসহ স্থানীয় আরো অনেকেই।

ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সমাবেশে বলেন, আমাকে নির্বাচিত করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, একটি শিশুর প্রথম বিদ্যালয় তার পরিবার। তাই সন্তানের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মা-বাবার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, শিক্ষক ও অভিভাবক একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীরা শুধু ভালো ফলই করবে না, তারা আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠবে।

এছাড়া তিনি আরো বলেন, ‘মানুষ স্বপ্ন দেখতে জানে, আর সেই স্বপ্ন বাস্তবায়নও করতে পারে’। আমাদের সন্তানদের বড় স্বপ্ন দেখতে শেখাতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।

বিদ্যালয়ের অবকাঠামোগত সংকটের বিষয়টি তুলে ধরে এমপি ইলেন ভুট্টো বলেন, দীর্ঘদিনের পুরোনো ভবনের কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার মধ্যে পাঠদান করছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পরে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি আমলকী গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : ২২ লিটার চোলাই ম'দসহ ৩ আসামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


নওগাঁ নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : ২২ লিটার চোলাই ম

অদ্য ইং ১৯/০৭/২৬ খ্রিঃ তারিখে পুলিশ সুপার, নওগাঁ স্যারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ এর নেতৃত্বে নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৬নং পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের একটি বসতবাড়ীতে সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকায় অভিযান চালায়।

এই অভিযানে ২২ (বাইশ) লিটার চোলাই মদসহ ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম হলো: ১। রিপন পারভেজ (২৫), পিতা- মৃত আঃ হামিদ, মোবা- ০১৭৯৬-১২০৪৬৪ ২। মোঃ সেলিম রেজা (২৫), পিতা- মোঃ সোহরাব প্রামানিক, মোবা- ০১৩০০৭-৫১৮০৫২, উভয় সাং- তল্লা সর্বজান, ৩। শ্রী সুতেষ (৬০), পিতা- মৃত শিবা, সাং- সাতঘরা, সর্বথানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও মজুদ রাখিয়া বিক্রয় করার কথা স্বীকার করে। এ বিষয়ক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%