১২:১৮ পি.এম
সিরাজগঞ্জ শহর থেকে যানচলাচলের সুবিধার্থে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি থেকে নলকা পর্যন্ত ২ লেনের সড়ককে ৪ লেন করে সড়ক বিভাগ। যদিও বাজার স্টেশন থেকে বাস কাউন্টারগুলো সরিয়ে নেয়া হয়েছে, তবুও কাটওয়াবদা থেকে বিভিন্ন স্থানে সড়ক দখল করে ট্রাক, সিএনজি ও অটো স্ট্যান্ড, গাড়ি মেরাতমের ওয়ার্কশপ গড়ে ওঠায় প্রায়ই সড়ক জুড়ে যানজট লেগেই থাকছে। এই পথে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হচ্ছে।
জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ অয়াহাব জানান, "ইতোমধ্যে আমাদের নির্ধারিত একটি ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসক। সেটি দ্রুত বাস্তবায়ন হলে আমরা সকল ট্রাক রাস্তা থেকে সরিয়ে টার্মিনালে রাখবো।" তিনি প্রশাসনের সহায়তার দাবি জানান সড়ক থেকে ট্রাক সরাতে।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, "সড়কে শৃঙ্খলা ফেরাতে বাসের মতো সকল যানবাহনের টার্মিনাল সড়ক থেকে সরানো কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।"
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত, মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর
যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি মোড় থেকে নলকা পর্যন্ত ১৭ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের প্রকল্প ব্যয় ধরা হয় প্রায় ৩১৬ কোটি টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন