প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৪টি গ্রামে বসবাসরত জনগণের মধ্যে বিভিন্ন প্যারামিক্সোভাইরাসের (হাম, মাম্পস, প্যারাইনফ্লুয়েঞ্জা) পূর্ববর্তী হার নিরূপণের জন্য গবেষণা জরিপ শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই জরিপটি মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ, মিরুখালী, নাগ্রাভাঙ্গা ও দক্ষিণ মিঠাখালী গ্রামের আংশিক এলাকায় ৪ দিন ধরে চলবে।
গবেষণা জরিপটি পরিচালনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান ডা. মুশফিকুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি সার্ভে টিম। টিমের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট রাজু আহমেদ, প্রোগ্রাম এসিস্ট্যাান্ট মো. সাইদুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট মো. শাহানুর ইসলাম, ফিল্ড রিসার্চ এসিস্ট্যান্ট সায়মা আক্তার ও মেডিকেল টেকনোলজিস্ট মোসা. লাইজু আক্তার।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং বাংলাদেশ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র (আসিডিডিআরবি) যৌথভাবে দেশের ৬৪টি জেলায় এই গবেষণা জরিপ পরিচালনা করছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই গবেষণা জরিপে কারিগরি সহায়তা প্রদান করছে।
সার্ভে টিমের সদস্য প্রোগ্রাম এসিস্ট্যাান্ট মো. সাইদুল ইসলাম জানান, গবেষণায় প্রাপ্ত তথ্য পরবর্তীতে নিপাহ ভাইরাস সংক্রমণের ঝুঁকির উপর পূর্ববর্তী প্যারামিক্সোভাইরাস সংক্রমণের প্রভাব এবং ভবিষ্যৎ সম্ভাব্য টিকার কার্যকারিতা সম্পর্কে প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হবে। এ লক্ষ্যে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় তথ্য এবং রক্তের নমুনা সংগ্রহ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন