১১:০১ এম
সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) পূর্ণ সততার সঙ্গে, নিষ্ঠার সাথে ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
রোববার (২ আগস্ট) সকালে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা যখন নিজ কার্যালয়ে যোগ দিতে আসেন, তখন তাদের উদ্দেশে তিনি এই কথা বলেন।
এদিন সকাল ৮টায় নতুন নিয়োগ পাওয়া আইন কর্মকর্তারা প্রথমে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আসেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে অ্যাটর্নি জেনারেল তাদের নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান।
আরও পড়ুন: আ. লীগের চক্রান্ত রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্য চান গণসংহতি আন্দোলন
এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এসব আইন কর্মকর্তার নিয়োগ ঘোষণা করা হয়। সরকার সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়।
একই আদেশে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ আদেশ বাতিল ঘোষণা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন