ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

অফসাইডে বাতিল মেরিনোর গোল


অফসাইডে বাতিল মেরিনোর গোল

বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেন গোল পেলেও, সেটি বাতিল করে দেয়া হয়েছে। ম্যাচের ৯৬ মিনিটের সময় মিকেল মেরিনোর শটকে ঠেকিয়ে দেন মার্তিনেজ। এরপর ফিরতি শটে নিকো উইলিয়ামস সেই বলটি জড়িয়ে দেন জালে। কিন্তু, উদযাপন করার আগেই রেফারি গোলটি বাতিল করে দেন। এর কারণ হলো, মেরিনো প্রথম শটের আগে নিকলাস ওতামেন্দিকে ফাউল করেছিলেন।

এদিকে, আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো ৯৪ মিনিট পর্যন্ত ১০টি সেভ করেছিলেন। এরপর ১০৩তম মিনিটে বাম প্রান্ত থেকে উইলিয়ামস একটি ক্রস বাড়ান, আর মেরিনো দৌড়ে এসে সেই বলে নাগাল পান। যদিও সম্পূর্ণ অরক্ষিত থাকা সত্ত্বেও, তার নেয়া গ্ল্যান্সিং হেডটি গোলপোস্টের কোণ ঘেঁষে বাইরে চলে যায়।

আরও পড়ুন: পাবনার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্ত শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১-০ গোলে এগিয়ে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ এম


১-০ গোলে এগিয়ে স্পেন

অবশেষে স্পেন গোল করলো। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটের সময়ে স্প্যানিশরা তোরেসের গোলে এগিয়ে যায়। বক্সের বাইরে থেকে আসা বলটি নিকো উইলিয়ামস মাঠের ভেতরে নেন। তারপর সেটা ফেররান তরেসের কাছে পৌঁছায়, যিনি এরপর আগুনে এক শটে তা জালে জড়ান তোরেস।

এর ফলে লামিন ইয়ামালদের দল ১-০ ব্যবধানে এগিয়ে গেল। এখন দেখার বিষয়, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা কি গোল শোধ করতে পারে কিনা।

বিস্তারিত আসছে....

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির স্বপ্ন ভেঙে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন, নায়ক তোরেস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৩ এম


মেসির স্বপ্ন ভেঙে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন, নায়ক তোরেস

২০১০ সালে স্পেন তাদের প্রথম বিশ্বকাপ ঘরে তুলেছিল। এরপর তাদের আর ফাইনাল খেলার সুযোগ মেলেনি। কিন্তু ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইয়ামালরা ফাইনালের টিকিট পেয়েছিল। শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে।

বিস্তারিত আসছে.....

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৩ এম


আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিজেদের নামে করে স্পেন। এই জয়ে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলে নেয়।

এর আগে, ২০১০ সালে স্পেন বিশ্বকাপ জয় লাভ করেছিল।

ফেভারিট হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্পেন টানা ৩৭টি ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে উন্নিত হয়েছে। লুইস দে লা ফুয়েন্তের অধীনে ইউরো চ্যাম্পিয়নরা দুর্দান্ত গোছানো ফুটবল খেলেছে, যা প্রতিপক্ষকে মাঠে কোণঠাশা করে ফেলেছে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় দুই দল মুখোমুখি হয়েছিল।

ম্যাচের শুরু থেকেই স্পেনের স্পষ্ট আধিপত্য দেখা যায়। বলের দখলে শুরু থেকেই আর্জেন্টাইন রক্ষণকে চাপের মুখে রাখে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। প্রথম পাঁচ মিনিটে লামিন ইয়ামাল গোলের সহজ সুযোগ নষ্ট করেন। এরপর ১২তম মিনিটে স্পেন প্রথম কর্নার পেয়েও লিসান্দ্রো মার্তিনেজের সতর্কতার কারণে আর্জেন্টিনা বিপদমুক্ত থাকে।

প্রথমার্ধের ৪৫ মিনিটে বলের দখলে আধিপত্য বজায় রাখতে পারে স্পেন, তবে আর্জেন্টিনাকে খুঁজে পেতে বেশ কষ্ট হয়েছে। স্পেনের নিখুঁত ট্যাকটিক্যাল ফুটবল সমগ্র প্রথমার্ধে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত ছিল।

বিরতির পর দ্বিতীয়ার্ধে গোল আদায়ের জন্য একের পর এক আক্রমণ চালিয়েছে স্পেন। তবে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বেশ কিছু আক্রমণ প্রতিহত করেছেন। ফলে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় থাকায় অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় ম্যাচ।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুকে গ্রেফতারে ভূমিকা রাখতে পারেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ এম


নেতানিয়াহুকে গ্রেফতারে ভূমিকা রাখতে পারেন মামদানি

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার শহরে এলে তাকে গ্রেফতারের আদেশ দিতে পারেন তিনি। এই বিষয়ে এখনও আলোচনা চলছে। এ মন্তব্যের পর নেতানিয়াহুর পক্ষ থেকেও দ্রুত প্রতিক্রিয়া এসেছে। খবর আলজাজিরার।

শনিবার প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু এমন একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। ফলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত, এবং তাকে দ্য হেগের আদালতে দাঁড় করানো উচিত। নেতानিয়াহু নিউইয়র্কে পা রাখলে তাকে গ্রেফতার করা হবে কি না-এমন এক প্রশ্নের জবাবে মেয়র তার আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

মামদানি বলেন, আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত একজন যুদ্ধাপরাধী। গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই এই মত পোষণ করেন।

তিনি জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগ সরাসরি তার প্রশাসনের অধীনে পরিচালিত হলেও, নেতানিয়াহুর মতো একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেফতার করার আইনি এখতিয়ার সিটির মেয়রের রয়েছে কি না, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে বিষয়টি তারা হালকাভাবে নিচ্ছেন না।

এই মুহূর্তে নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব কি না, তা খতিয়ে দেখতে সিটির আইন বিভাগের সঙ্গে তিনি নিবিড় ও সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন মেয়র জোহরান মামদানি।

মামদানির এমন মন্তব্যের পর ইসরাইলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, মেয়র হিসাবে নিজের দায়িত্ব এবং শহরে ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষের মোকাবিলার দিকে নজর না দিয়ে, তিনি ইসরাইল রাষ্ট্রের ওপর আক্রমণ চালিয়ে শত্রুতা উসকে দিতে এবং শিরোনাম হতে চেয়েছেন।

ড্যানন আরও বলেন, এতে কোনো কিছুই পরিবর্তন হবে না। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউইয়র্কে আসবেন, গর্বের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং ইসরাইলের সত্য ও নাগরিকদের রক্ষা করার অবিচল অধিকারের কথা বিশ্বের সামনে তুলে ধরবেন। আর যদি কাউকে গ্রেফতার করতেই হয়, তবে তা নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে করা উচিত।

উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্কের একটি রেডিও অনুষ্ঠানে নেতানিয়াহু মামদানির বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ তোলেন। তিনি বলেন, আমার মনে হয়, গোপনে তিনি আমেরিকাকে ঘৃণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%