প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার কয়রায় অভিযান পরিচালনা করে সুন্দরবনের জলদস্যুর দুই সহযোগীকে গ্রেফতার করেছে এসআরবি-৬। অভিযানের সময় উদ্ধার করা হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এসআরবি-৬ এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কয়রা এলাকার হাফিজুর রহমান (৩৭) এবং আব্দুর রহিম (২৬)।
এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে হাফিজুর রহমান ও আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। পরে হাফিজুরের দেওয়া তথ্য অনুযায়ী, একই এলাকার জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় দস্যুতার কাজে ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
এসআরবি জানিয়েছে, গ্রেফতার হওয়া হাফিজুর রহমান অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে জলদস্যুদের সহযোগিতা করতেন। অপরদিকে, আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতেন।
এই ঘটনার প্রেক্ষিতে গ্রেফতারকৃত দুজনের পাশাপাশি পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে খুলনার কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন