০৯:৩৫ পি.এম
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে, ইসরায়েলের কঠোর নিরাপত্তা বিধিনিষেধকে উপেক্ষা করে প্রায় ৬৫ হাজার মুসল্লি একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করেছেন। ইসলামিক ওয়াকফ বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার (৫ জুন) এই ঘটনা ঘটেছে।
শুক্রবার(৫জুন) ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদের উদ্দেশে যাত্রা শুরু করেন। তারা ইসরায়েলি বাহিনীর আরোপিত কড়া নিরাপত্তা ব্যারিকেড এবং চলাচল-সংক্রান্ত বিধিনিষেধ অতিক্রম করে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হন।
মুসল্লিদের বিশাল উপস্থিতির কারণে আল-আকসার বিস্তৃত চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে সেখানে শান্তিপূর্ণ পরিবেশে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কাউসারকে কারাগারে পাঠানোর আদেশ, পালানোর ঘটনায় মামলা
ফিলিস্তিনি সূত্রগুলো জানাচ্ছে, গত কয়েক বছরের মধ্যে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে আগত ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে অবাধে প্রবেশ এবং নামাজ আদায়ের সুযোগ সীমিত করেছে ইসরায়েল।
ফিলিস্তিনিরা অভিযোগ করছে, এ ধরনের বিধিনিষেধের ফলে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে প্রবেশাধিকারের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। তাদের মতে, নিরাপত্তার অজুহাতে আরোপিত এই সীমাবদ্ধতাগুলো ফিলিস্তিনিদের চলাচল ও ধর্মীয় উপাসনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি উপকরণে পরিণত হয়েছে।
অন্যদিকে, ইসরায়েল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সময়ে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।
আল-আকসা মসজিদের নিয়ে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে উত্তেজনা দীর্ঘকাল ধরেই বিদ্যমান। বিশেষ করে ধর্মীয় ও রাজনৈতিক কারণে এই পবিত্র স্থানটি মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনের হত্যায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
সূত্র : আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন