০৩:৩০ পি.এম
ইসলামী ব্যাংক বাংলাদেশের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যাংকটির কিছু গ্রাহক।
বুধবার (১০ জুন) রাজধানীতে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন এবং বর্তমান পর্ষদ পুনর্গঠন ও অনিয়মের অভিযোগ তদন্তের জন্য এই স্মারকলিপিটি জমা দেন।
সকাল বেলা রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হয়ে গ্রাহকরা অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে তারা ব্যানার-ফেস্টুনসহ সচিবালয়ের দিকেই বিক্ষোভ মিছিল নিয়ে রওনা দেন, কিন্তু পুরানা পল্টন মোড় এলাকায় পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। পুলিশের বাধায় মিছিলটি আর আগাতে না পেরে গ্রাহকরা পল্টন এলাকায় সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
আরও পড়ুন: সৈয়দপুরে কাঁশবনে কমলা বাগানে সফল অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আশরাফ আলী
পল্টনে অবস্থান কর্মসূচির সময় আন্দোলনকারীদের মধ্যে ১০ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান। তারা অর্থমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাত দফা দাবিসহ স্মারকলিপিটি হাতে তুলে দেন।
কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকরা বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলম এবং তার স্ত্রীর বিরুদ্ধে ব্যাংকের বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। তারা দাবি করেন, ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য এবং আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বর্তমান পরিচালনা পর্ষদ অবিলম্বে ভেঙে দিতে হবে। এ নিয়ে, তারা ব্যাংকিং খাতে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে একটি নতুন পরিচালনা পর্ষদ গঠনের জন্য জোর দাবি করেন।
আন্দোলনকারী গ্রাহকরা সতর্ক করে বলেন, গ্রাহকদের স্বার্থে এই সাত দফা দাবি অবিলম্বে কার্যকর না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: বরগুনায় দেড় মাসেই ধসে দেড় কোটি টাকার বাঁধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন