০৬:২২ পি.এম
মৌলভীবাজারে ছয় দফা দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হেলমেট পরে পোস্টার লাগানোর খবর ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় জেলাজুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ জুন) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয়েছিল।
জানা গেছে, শহরের আদালত সড়ক, চৌমুহনা, কুসুমবাগ, পৌরসভা, রাজনগর উপজেলা পরিষদ এবং শাহ মোস্তফা সড়কসহ বিভিন্ন এলাকায় ছয় দফা দিবসকে কেন্দ্র করে পোস্টারগুলো দেখা গেছে। পোস্টারগুলোতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্লোগান এবং ছয় দফা আন্দোলনের বিষয়বস্তু পরিষ্কারভাবে উল্লেখ ছিল।
আরও পড়ুন: নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৩৪ বস্তা ডিএপি সার জব্দ, অটোভ্যান চালকের জরিমানা
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান খানের ঘনিষ্ঠ কয়েকজন কর্মী ও সমর্থকদের সহযোগিতায় এসব পোস্টার লাগানো হয়েছে এমন তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঐতিহাসিক ছয় দফা ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের অন্যতম ভিত্তি। এটি ১৯৬৬ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ব্যাপক রূপ গ্রহণ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন