প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনায় গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতা এবং সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
এই ঘটনা ঘটে রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে নগরীর কেসিসি মার্কেটের সামনে। মারধরের শিকার নেতার নাম শেখ আবেদ আলী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের সময় কেসিসি মার্কেট এলাকায় চা পান করতে যান শেখ আবেদ আলী। এ সময় স্থানীয় কিছু বিক্ষুব্ধ ব্যক্তি তাকে ঘিরে ফেলে এবং পরে মারধর করে খুলনা সদর থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার পিতার নাম আসলাম আলী। তিনি গোপালগঞ্জের সাতুলিয়া এলাকার বাসিন্দা।
খুলনা সদর থানার ডিউটি অফিসার এসআই লাভলী জানান, স্থানীয় জনগণ গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। রোববার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কেসিসি মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন