১১:৪৭ পি.এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'হিন্দি-উর্দুতে ডিপ্লোমা আছে, আরবি-ফার্সি কুছ কুছ জানি।' তিনি এ সময় উল্লেখ করেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান খুব ভালো বক্তব্য রেখেছেন। তিনি আজ বিরোধীদলের নেতা হিসেবে নয় বরং জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন। বুধবার জাতীয় সংসদে তিনি এ কথাগুলো তুলে ধরেন।
সালাহউদ্দিন আরও বলেন, 'প্রবাসীদের আমরা যোদ্ধা হিসেবেই মনে করি।' জুলাই মাসের অভ্যুত্থানের সময় দেশের ছাত্র-জনতার পাশাপাশি প্রবাসীরা অনেক ভূমিকা রেখেছেন। এ আন্দোলন করতে গিয়ে অনেকে গ্রেপ্তারও হয়েছেন। তিনি বলেন, বিরোধীদলের সদস্যরা গঠনমূলক আলোচনা করেছেন।
সংসদে জামায়াতের আমির প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি তাদের এসব সমস্যা সমাধানে সরকারকে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানান। তিনি বলেন, 'প্রবাসীরা হচ্ছেন যোদ্ধা। আমাদেরকে অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে।'
আরও পড়ুন: এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, কণ্ঠরোধের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন