০৭:১১ এম
এক দিনের ব্যবধানে ফরিদপুর জেলার দুটি উপজেলার দুই ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে; অন্য কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভাইরাল হওয়া এই দুইটি ঘটনা বিচ্ছিন্ন নয়। বরং ভূমি অফিসে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম এই ঘটনাগুলোর মাধ্যমে প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: পাথর কোয়ারি খুললে লাখো মানুষের কর্মসংস্থান ফিরবে
গত রবিবার প্রথমে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাকে টাকা নিতে দেখা যায়। পরে তিনি দাবি করেন, এটি ঘুষের টাকা নয়; বরং একজন আত্মীয় তার কাছে ধার করা টাকা ফেরত দিতে এসেছিলেন।
তবে ভিডিওটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে।
এর একদিন পর সোমবার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ২২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, তিনি ব্যক্তিগত কক্ষে একজনের কাছ থেকে টাকা নিচ্ছেন। টাকা গুনে পকেটে রাখার পর সে ঘুষদাতাকে এক মাসের মধ্যে কাজ শেষ করে দেওয়ার আশ্বাস দেন।
আরও পড়ুন: কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে পুলিশের হাতে সোপর্দ
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘কম দেওয়ার বিষয় না, কাজ হলো আপনার, টাকাও আপনার; আমার কী?’ পরে তিনি আরো বলেন, ‘চেষ্টা করব আরো আগে করে দেওয়ার, কিন্তু টাইম এক মাস।’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সরোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ভিডিওটি সম্পাদনা (এডিট) করা হয়েছে। তবে তিনি কীভাবে সম্পাদনা করা হয়েছে সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। তার দাবি, এ ধরনের কোনো কার্যক্রম তার অফিসে হয় না।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ভিডিওটি দেখার পর জেলা প্রশাসন সংশ্লিষ্ট উপসহকারী ভূমি কর্মকর্তাকে শোকজ করেছেন।
আরও পড়ুন: রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন