০১:২১ পি.এম
দেশের অর্থনীতি সুদৃঢ় করার উদ্দেশ্যে এবং ভবিষ্যতে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানাচ্ছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি আরও জানান, ব্যবসা সহজীকরণের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকর করার পাশাপাশি বন্দরে ২৪ ঘণ্টা কার্গো সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য প্রকাশ করেন।
মাহদী আমিন বলেন, আমাদের বৈদেশিক নীতির মূল কথা হলো ‘সবার আগে বাংলাদেশ’। তিনি জানান, ভারতসহ বিশ্বমঞ্চের অন্যান্য সকল রাষ্ট্রের সঙ্গে সমতা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক স্থাপন করতে চান। ভারত একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে পূর্ণ সহযোগিতা করবে বলে এই সরকারের প্রত্যাশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
তিনি আরও জানান, মালয়েশিয়ার সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে বন্ধ থাকা শ্রমবাজার খুলে দেওয়ার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি আগস্ট মাসের শেষ নাগাদ এই জটিলতা মিটে যাবে আশা করা হচ্ছে। এতে অন্তত পরবর্তী চার মাসে এক লাখেরও বেশি কর্মী সেখানে যাওয়ার সুযোগ পাবেন।
বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের বাজার সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেছেন, দায়িত্ব গ্রহণ করার পরপরই পবিত্র রমজান ও দুটো ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস সঠিক সময়ে পরিশোধ নিশ্চিত করা সরকারের একটি বড় সফলতা ছিল।
তবে ফ্যাসিবাদ আমলের বিগত দেড় দশকে ধারাবাহিকভাবে গড়ে ওঠা জ্বালানি সংকট এবং তা ৬ মাসের মধ্যে সম্পূর্ণরূপে সমাধান করা একটি দুরূহ কাজ। যদিও, মার্কিন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল, মালয়েশিয়ার পেট্রোনাস এবং চীনা বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করে বিকল্প সোর্স থেকে সাশ্রয়ী মূল্যে গ্যাস ও জ্বালানি নিশ্চিত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় শিবিরের মোটরসাইকেল শোডাউন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন