০৫:০২ পি.এম
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২,১১৬টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার, রাজধানীর বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১১৪টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭৬টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৮১টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭১টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১৮টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২১০টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮৩টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩৬৩টি মামলা হয়েছে।
অভিযান চলাকালীন ৫৯৪টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৪৩৪টি গাড়ি রেকার করা হয়েছে।
আরও পড়ুন: সিএমপি কমিশনার: গ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন