০৯:২৭ পি.এম
চট্টগ্রামে হৃদরোগ বিষয়ক ‘কার্ডিকন সম্মেলন’ আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর, ২০২৬ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
বুধবার সকালে নগরের চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির উদ্যোগে হোটেল রেডিসন ব্লুতে সম্মেলন প্রস্তুতি উপলক্ষ্যে আয়োজিত একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।
চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির চেয়ারপারসন অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আনিসুল আউয়াল।
আরও পড়ুন: ভূরুঙ্গামারীতে পল্লী চিকিৎসককে গলা চেপে হত্যার চেষ্টা, টাকা ছিনতাইয়ের অভিযোগ
এ সভায় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তারেক। ওই সময়ে বিগত দিনের বিভিন্ন বৈজ্ঞানিক ও সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন ডা. কাজী শামীম আল মামুন।
সভায় সর্বসম্মতিক্রমে ‘কার্ডিকন-২০২৬’ এর আনুষ্ঠানিক লোগো, পোস্টার এবং মূল স্লোগান নির্ধারণ করা হয়। পর্বটি পরিচালনা করেন ডা. মুহাম্মদ খুরশেদ আলম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. এস.এম. ইফতেখারুল ইসলাম। সভার বিভিন্ন সিদ্ধান্তগুলো ঘোষণা করেন সংগঠনের দফতর সম্পাদক ডা. মো. সাইফ উদ্দিন সোহাগ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেন, কার্ডিকন কেবল একটি সম্মেলন নয়, এটি হৃদরোগ চিকিৎসার আধুনিক তথ্য এবং প্রযুক্তি বিনিময়ের একটি বড় প্ল্যাটফর্ম। চট্টগ্রামের হৃদরোগ চিকিৎসায় নতুন মাত্রা যোগ করতে এই সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: মোল্লাহাটে ইমামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন