ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

চাঁপাইনবাবগঞ্জে কানসাট আমবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ


চাঁপাইনবাবগঞ্জে কানসাট আমবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলার শিবগঞ্জ উপজেলায় আজ কানসাট আমবাজার এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ যৌথ অভিযান শুরু হয়।

অভিযান চলাকালে কানসাট গোপালনগর মোড় এলাকায় সড়ক দখল করে নির্মিত বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি আমবাজার এলাকায় অবৈধভাবে নির্মিত স্থাপনাও অপসারণ করা হয়েছে। এ সময় নিয়ম লঙ্ঘনের কারণে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা ও সতর্ক করা হয়।

আরও পড়ুন: সুন্দরবনের ভোলা নদীতে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন, জনস্বার্থ ও নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যারা নিয়ম ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

অভিযানকালে শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হক, জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মুলকসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বরিশালে উদ্ধারকারী জাহাজের ক্রেন নদীতে ভেঙে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠে খেলা শুরুর আগে মাঠের বাইরের ঘটনায় শিরোনামে আনচেলত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:২৯ এম


মাঠে খেলা শুরুর আগে মাঠের বাইরের ঘটনায় শিরোনামে আনচেলত্তি

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। কোচিং ক্যারিয়ারের পাশাপাশি বর্তমানে বিজ্ঞাপন জগতেও তার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

ব্রাজিলের দায়িত্ব গ্রহণের পর থেকেই একাধিক শীর্ষ ব্র্যান্ড তাকে নিয়ে প্রচারণার প্রতি আগ্রহ দেখালেও, এখন পর্যন্ত সীমিত কিছু প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালীয় কোচ। তার মধ্যে ব্রাহমা, ভক্সওয়াগেন এবং অ্যামাজন রয়েছে, যারা ব্রাজিল ফুটবল কনফেডারেশনের স্বীকৃত স্পন্সরও।

সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপন ভিডিও প্রকাশ করেছেন যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়, সৈকতে দাঁড়িয়ে থাকা আনচেলত্তির পায়ের কাছে সংবাদপত্র দিয়ে তৈরি একটি বল এসে পড়ে। সেটি তুলে নিয়ে তিনি একটি শিরোনাম পড়েন যেখানে লেখা ছিল, ‘ষষ্ঠ শিরোপায় বিশ্বাস করে ব্রাজিল’। মাত্র ১২ সেকেন্ডের এই ভিডিওটি ইউটিউবে ১ কোটি ২০ লাখের অধিক ভিউ পেয়েছে।

বিজ্ঞাপন জগতে আনচেলত্তির উপস্থিতি নিয়ে বিজ্ঞাপন নির্বাহী বার্নার্দো পন্তেস মন্তব্য করেন, তার মতো একজন ব্যক্তিত্বকে নিয়ে কাজ করা চরম ব্যয়বহুল এবং উচ্চমানের বিনিয়োগ প্রয়োজন।

বিভিন্ন প্রচারণা মিলিয়ে আনচেলত্তিকে নিয়ে তৈরি কনটেন্ট ইতোমধ্যে ৮ কোটির বেশি ভিউ অর্জন করেছে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে তিনি এখন ব্রাজিলে নতুন এক জনপ্রিয়তার অধ্যায় সৃষ্টি করছেন।

পারিশ্রমিকের দিক থেকেও তিনি অনেক এগিয়ে রয়েছেন। সাবেক কোচ তিতের তুলনায় আনচেলত্তির বিজ্ঞাপনী চুক্তির মূল্য খুবই বেশি বলে জানা গেছে। বিভিন্ন প্রচারণার জন্য তার চুক্তির পরিমাণ প্রায় ১ কোটি রিয়াল পর্যন্ত পৌঁছেছে।

ভক্সওয়াগেনের প্রচারণার অংশ হিসেবে তিনি নিয়মিতই ব্র্যান্ডটির গাড়ি ব্যবহার করছেন। অন্যদিকে ব্রাহমার প্রচারণায় অংশ নিয়ে তিনি ব্রাজিলের বিভিন্ন শহরে কার্নিভাল কার্যক্রমেও অংশগ্রহণ করেন। বিশ্বকাপের আগে মাঠের সঙ্গে সঙ্গে মাঠের বাইরেও আলোচনায় রয়েছেন এই অভিজ্ঞ কোচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিজায় ছুটি কাটাতে কাটাতেই বিশ্বকাপ দলে ডাক, আবেগাপ্লুত আর্জেন্টাইন তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:৩৫ এম


ইবিজায় ছুটি কাটাতে কাটাতেই বিশ্বকাপ দলে ডাক, আবেগাপ্লুত আর্জেন্টাইন তারকা

২৯ বছর বয়সে তিনি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন, ডিফেন্ডার মারকোস সেনেসি। লিওনার্দো বালের্দির ইনজুরির কারণে কোচ লিওনেল স্কালোনি তাকে শেষ মুহূর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে যোগ দেওয়ার জন্য ডেকেছেন। আর এর মাধ্যমে সেনেসির বিশ্বকাপে খেলার স্বপ্নপুরণ হতে যাচ্ছে।

অবাক হওয়ার বিষয় হলো, জাতীয় দলে ডাক পাওয়ার সময় তিনি স্পেনের ইবিজায় ছুটি কাটাচ্ছিলেন। সেখানে তার গার্লফ্রেন্ডকে বাইরে ডিনার করতে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তাকে ফোন করেন। তখন তিনি জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপে যোগ দেওয়ার বিষয়টি জানান। এই সংবাদে মার্কোস আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উচ্ছ্বসিত হয়ে লাফাতে শুরু করেন।

ইবিজায় থাকলেও তিনি ফিটনেস রুটিন বন্ধ করেননি। কেননা শেষ মুহূর্তে ডাক পাওয়ার সম্ভাবনা ছিল, এবং তার নতুন ক্লাবের প্রি-সিজনও সামনে ছিল।

এর আগে ইউরোপে মৌসুম শেষ হওয়ার পর তিনি মায়ামিতে আর্জেন্টিনা দলের প্রাথমিক তালিকার জন্য অপেক্ষা করছিলেন। দলে না থাকায় তিনি স্পেনের দ্বীপ ইবিজায় গিয়েছিলেন।

সেনেসি বর্তমানে তার ক্যারিয়ারের সেরা সময়ে আছেন। ইংলিশ ক্লাব বোর্নমাউথ থেকে টটেনহ্যামে তিনি নাম লিখিয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে তার বোর্নমাউথের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল। চার মৌসুমে তিনি ১২৯টি ম্যাচ খেলেছেন এবং ৬টি গোল করেছেন। রক্ষণভাগে তার পারফরম্যান্সের জন্য ক্লাবটি ভালো অবস্থানে পৌঁছেছে, যার কারণে ইউরোপা লিগে খেলার সুযোগও পেয়েছে। তার এই পারফরম্যান্সে বার্সেলোনার মতো বড় ক্লাবও তার প্রতি আগ্রহ প্রকাশ করে। শেষ পর্যন্ত তিনি ফ্রি ট্রান্সফারে টটেনহ্যামে যোগ দিয়েছেন।

টটেনহ্যামে তিনি আরেক আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে সেন্টার-ব্যাকে জুটি বাঁধবেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ফেনীতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:৪৩ এম


গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ফেনীতে

ফেনীতে মোট ১০৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। এটি গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে গণ্য হয়।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিসের সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার ফলস্বরূপ এ রেকর্ড হয়েছে। তবে শুক্রবার দিনে বৃষ্টি না থাকায় জনজীবনে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি। কিন্তু এদিন সন্ধ্যার পর আবারও বৃষ্টি শুরু হয়। এতে ঘর থেকে বের হওয়া মানুষ ও পথচারীরা কিছুটা দুর্ভোগে পড়েছেন।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফেনীতে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ। শনিবারও জেলার কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১২:৪৩ এম


সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শেরপুরের নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে ইফাত মিয়া (১৩) নামের একটি স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার (১২ জুন) রাতে সাড়ে ৬টার দিকে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের নামা হাতিপাগাড় এলাকায় ঘটনাটি ঘটে।

ইফাত স্থানীয় দেলু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সন্ধ্যায় বাড়ির সামনে পুকুরপাড়ে গেলে হঠাৎ করে একটি বিষধর সাপ ইফাতকে কামড়ে দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইফাতকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%