প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্ষমতাসীন বিএনপি মনে করছে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার জন্য সংলাপ শুরু করেছেন, সংকট মোকাবিলার উদ্দেশ্যে নয়। দলের নেতাদের বক্তব্য অনুযায়ী, বিরোধী দলের মতামতকে সরকারপ্রধান সবসময় গুরুত্ব দেন, এবং এই আলোচনার মাধ্যমে সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছেন।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শুরু হওয়া সংলাপের প্রথম দিনে এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকার প্রধানের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরও সুসংহত করার আহ্বান জানানো হয়। রাজনীতিতে এমন ইতিবাচক সংস্কৃতির প্রশংসা করছেন অনেকেই।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মন্তব্য করেছেন, "বিরোধী দলের মতকে সবসময়ই গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।" তিনি জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি নিজে হেঁটে বিরোধী দলীয় নেতাকে তার কক্ষে পৌঁছে দিয়েছেন। এই ধরনের স্বাভাবিক ভদ্রতা এবং সংসদীয় শিষ্টাচারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
দীর্ঘদিন কর্তৃত্ববাদী শাসনের প্রভাবে মানুষের মনোজগতের পরিবর্তন ঘটেছে। বিএনপি নেতার মতে, ২৪ এর ৫ আগস্ট দুঃশাসনের অবসান এবং বিএনপি সরকার গঠন করার পর সবক্ষেত্রে পরিবর্তনের ছোঁয়া লেগেছে।
তিনি আরও বলেন, "আগে বিরোধী দলকে সংলাপের জন্য আন্দোলন সংগ্রাম করতে হতো। এখন তার প্রয়োজন নেই। এটা যে কোনো সংকট বা অন্য কোনো সমস্যার কারণে হচ্ছে তা নয়। এটা হচ্ছে নিজেদের ভেতরে যাতে দূরত্বটা তৈরি না হয়।" সরকারের আট মাস এবং দেশের অবস্থা নিয়ে আলোচনা হতে পারে। এই বিবেচনা থেকেই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
পতিত ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়া এবং ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য বাড়াতে প্রধানমন্ত্রীর এই সংলাপে ধারাবাহিকভাবে অংশ নেবে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন