০৬:২০ পি.এম
ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।
তিনি তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি পোস্টে এ কথা বলেছেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘জামায়াতের একজন বুদ্ধিজীবী বলেছেন, ‘জামায়াত যদি ভারতে আন্দোলন করাতে পারে, বাংলাদেশে কেন পারবে না! জামায়াত যদি না চায়, বিএনপি এক মিনিটও টিকবে না!’ এবং এটাই হচ্ছে জামায়াতের থিংক ট্যাংক! আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ঘিলু দিয়ে জামায়াত রাষ্ট্র চালাবে!’
রাশেদ খাঁন আরও জানিয়েছেন, ‘জামায়াত তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিতে নানা সেমিনার বা কনফারেন্সে এসব বুদ্ধিজীবীদের নিয়ে যায়। জনসভায় গিয়ে তাদের বক্তব্য করায়। সবাই বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ বলা শুরু করে! তাই তো বলি, মানুষের মাথায় গবর থাকে কীভাবে? আরেকটি কথা, শাহরিয়ার কবিরের মতো মানুষ যদি জামায়াতের প্রশিক্ষক হন, তবে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মাথায় গবর ছাড়া কিছু উৎপাদন হতে পারে না!’
আরও পড়ুন: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ শনাক্ত করেছে ১৯টি ভুয়া ওয়েবসাইট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন