০১:০৩ এম
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরে শিশুদের হাতে রঙ, তুলি ও পেন্সিলের আঁচড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি ফুটে উঠেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা শহরের মনিরা ভবনে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই ছবি আঁকা প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে, যারা বিভিন্ন রঙে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিত্র তুলে ধরে। এই আয়োজনে উপস্থিত হয়ে শিশুরা মহান মুক্তিযুদ্ধে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান সম্পর্কে জানার সুযোগ পায়।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বিএনপি অফিসে ভাঙচুরের অভিযোগ আ. লীগের বিরুদ্ধে
প্রায় ২ ঘণ্টাব্যাপী চলা প্রতিযোগিতার শেষে সেরা ছবি আঁকিয়েদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, "ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব না হলে আজ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হত না। আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় যার অবদান, তিনি হচ্ছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই নতুন প্রজন্মকে ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে।"
অনুষ্ঠানে বিএনপি নেতা খলিলুর রহমান গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইনউদ্দিন ভূঁইয়া লিটন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিয়াম খান ও অভিজিৎ রায়।
আরও পড়ুন: হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় টেম্পুচালক মো. সুমন নিহত
এতে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিশুদের অভিভাবক এবং শহরের সুধীজনরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন