০৯:১১ এম
হরমুজ প্রণালি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান একটি বড় উত্তেজনা বিদ্যমান রয়েছে। এই উত্তেজনা কমিয়ে আনার লক্ষ্য নিয়ে আমেরিকার প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু করেছে। যদিও সরাসরি কোনো বৈঠক হচ্ছেনা, তাদের চেষ্টা হচ্ছে পরিস্থিতি শান্ত করার জন্য।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সিআইএ-র সাবেক কর্মকর্তা স্কট উইলিঙ্গার জানিয়েছেন, ভবিষ্যৎ সংকট এড়াতে যুক্তরাষ্ট্র এই কারিগরি আলোচনাকে কাজে লাগানোর চেষ্টা করছে।
বর্তমানে ইরান কূটনৈতিক কৌশলে হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এখন চুক্তির মাধ্যমে প্রণালিতে ইরানের আসল ভূমিকা পরিষ্কার করার চেষ্টা করছে। ওয়াশিংটন আশা প্রকাশ করছে যে, কাতার ও অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে একটি নতুন জোট গঠন সম্ভব হবে, যা এই গুরুত্বপূর্ণ জলপথের জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করবে।
আরও পড়ুন: কাউখালীতে ১১ বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি
ইরানের প্রধান আলোচক এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব অটুট থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিতে জলপথের সেবামূল্যের ওপর ৬০ দিনের একটি সাময়িক ছাড় দেওয়া হয়েছে।
গালিবাফ বলেন, ‘এটি আমাদের নিজস্ব জলসীমা। যুক্তরাষ্ট্র যাতে দাবির মাধ্যমে না পারে যে ইরান এই জলপথকে সামরিকীকরণ করেছে, আমরা তাদের সেই সুযোগ দেব না।’
তিনি এটাও বলেছেন যে, কোনও অবস্থাতেই এই অবস্থান থেকে পিছু হটার ঘোষণা দেননি। তিনি এই জলপথকে সৃষ্টিকর্তার দেওয়া একটি উপহার এবং ইরানের ‘শক্তির সবচেয়ে বড় হাতিয়ার’ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে গত মাসে হওয়া চুক্তিতে হরমুজ প্রণালি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, আগামী ৬০ দিন এই পথ দিয়ে নিরাপদ এবং খরচ ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। জাহাজ চলাচলের সুবিধার জন্য আগামী ৩০ দিনের মধ্যে ইরান নিজ দায়িত্বে এই পথ থেকে সমস্ত মাইন বা বিস্ফোরক সরিয়ে ফেলবে। এছাড়া ভবিষ্যতে এই জলপথ কীভাবে পরিচালিত হবে, তা ঠিক করতে ইরান প্রতিবেশী ওমানসহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের ঘোষণা শিল্পমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন