১২:০৪ পি.এম
ইয়েমেনে চলমান সামরিক অভিযানে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী ৪৪০ জন যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি করেছে। একই অভিযানে তারা ১৩২টি হুথি যানবাহন, সাঁজোয়া সামরিক ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস অথবা অকার্যকর করার কথাও জানিয়েছে।
সরকার পরিচালিত সংবাদ সংস্থা সাবার একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডন অব ইয়েমেন’ নামের চলমান সামরিক অভিযানে সরকারি বাহিনী এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি অভিযানের অগ্রগতির বিষয়ে তথ্য প্রদান করেছেন। তার দাবি, অভিযানে ৪৪০ জন হুথি যোদ্ধাকে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া, হুথিদের ব্যবহৃত ১৩২টি যানবাহন, সাঁজোয়া ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস অথবা অকার্যকর করা হয়েছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় ৬ বছর বয়সী শিশুসহ নিহত ৬ ফিলিস্তিনি
গত ৫ অক্টোবর ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এই সামরিক অভিযান শুরু করে। রাজধানী সানা এবং হুথিদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য এলাকা পুনরুদ্ধার করাই অভিযানের মূল লক্ষ্য।
তবে, অভিযান শুরুর এক মাস পর যুদ্ধের ধরনে পরিবর্তন দেখা দিয়েছে। প্রাথমিক আক্রমণাত্মক তৎপরতার পর লড়াই এখন দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধে রূপ নিয়েছে। অর্থাৎ, উভয় পক্ষের সামরিক সক্ষমতা ও জনবল ক্ষয় করার মাধ্যমে লড়াই এগিয়ে চলছে।
উল্লেখ্য, ইয়েমেনে দীর্ঘদিন ধরে পশ্চিমা সমর্থিত ‘সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। দেশটির রাজধানী সানাসহ বিস্তীর্ণ এলাকা হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।
রাজধানী সানাসহ ইয়েমেনের একটি বড় অংশ এবং প্রধান সরকারি অফিসগুলোর নিয়ন্ত্রণ মূলত হুথিদের হাতে রয়েছে। ২০১৪ সালের শেষের দিকে হুথিরা সানা দখল করার পর থেকে তারা সেখানে নিজস্ব প্রশাসনিক কাঠামো ও সরকার পরিচালনা করে আসছে। তবে, কূটনীতি এবং জাতিসংঘের দপ্তরে ইয়েমেনের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি ভোগ করে কথিত ‘সরকারি বাহিনী’, যাদের সঙ্গে হুথিদের সংঘাত চলছে।
আরও পড়ুন: ফরিদপুরে নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা স্বামী পলাতক
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন