০৮:১৫ পি.এম
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে বর্তমানে ৩৫ হাজার ৮০২ দশমিক ৩৫ মিলিয়ন বা ৩৫ দশমিক ৮০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য উল্লেখ করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ১৭ জুনের হিসাবে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮০২ দশমিক ৩৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ২৩৯ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলারে।
আরও পড়ুন: রাশিয়ায় ভালুকের হামলায় নিহতের সংখ্যা ৩৫, বাড়ছে প্রাণহানি
এদিকে গত ১৬ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভেরচূড়ান্ত পরিমাণ ছিল ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বিপিএম-৬ পদ্ধতির আওতায় রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন ডলার।
নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপের ভিত্তিতে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট কিংবা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন