০৬:৩১ এম
বগুড়ার শেরপুর এলাকায় উল্টো পথে আসা একটি পানির ট্যাংকারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালক জয়নাল আবেদীন (৪৫) নিহত হয়েছেন। এই ঘটনায় মহাসড়কে অটোভ্যানের আরো দুই যাত্রী গুরুতর আহত হন।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কেই এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের গৌড়তা গ্রামে মো. সেলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন চালক ছিলেন। এছাড়া তিনি ছোনকা উচ্চবিদ্যালয় ও ছোনকা বাজার জামে মসজিদের সামনে ঝালমুড়ি বিক্রি করতেন।
আরও পড়ুন: তালগাছিয়া মাদরাসার উন্নয়নে ৩১৩ বদরী ও দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত
জানা যায় যে, শনিবার বিকেলে ঘোগা বটতলা মোড় এলাকায় মহাসড়কে একটি ব্যাটারিচালিত অটোভ্যান ইউটার্ন নিচ্ছিল। সেই সময় উল্টো পথে আসা আব্দুল মোনেম কম্পানির একটি দ্রুতগামী পানির ট্যাংকার অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ফলে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্যাংকারের চাকায় পিষ্ট হয়ে চালক জয়নাল আবেদীনের মৃত্যু ঘটে।
দুর্ঘটনায় অটোভ্যানে থাকা যাত্রী মো. শাহ আলম (৪০) ও মো. জামাল বখত (৪৫) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। আহত ব্যক্তিরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় জড়িত ঘাতক পানির ট্যাংকারটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। এই ঘটনার পর একটি মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: রংপুরে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এনসিপির মোটরসাইকেল শোডাউন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন