প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস যৌথভাবে ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব গ্রহণ করেছে। এই তথ্যটি বিবিসি থেকে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) ফিফা কংগ্রেসের ভোটাভুটির মাধ্যমে এই আয়োজনের অনুমোদন লাভ করেছে।
এটি যুক্তরাজ্যের জন্য প্রথম নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ। ১৯৬৬ সালের পর ফুটবলের কোনো বিশ্বকাপ দেশটিতে ফিরে আসছে। সেবার ইংল্যান্ড পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল এবং তারা সেই আসরে শিরোপা জিতেছিল।
২০৩৫ সালের এই আসরে ৪৮টি দল অংশগ্রহণ করবে। ১০৪ ম্যাচের এই প্রতিযোগিতা ৩৯ দিন ধরে চলবে। যুক্তরাজ্যের যৌথ ‘অল টুগেদার’ বিডে ১৯টি ভেন্যুর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, স্কটল্যান্ডে দুটি, ওয়েলসে দুটি এবং উত্তর আয়ারল্যান্ডে একটি ভেন্যু অন্তর্ভুক্ত রয়েছে। চূড়ান্ত ভেন্যুর সংখ্যা পরে ফিফা নির্ধারণ করবে।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ডেবি হিউইট আয়োজক হওয়ার স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, "নারী ফুটবলের উন্নতিতে অবদান, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং বিশ্বের সমর্থকদের একত্র করার সুযোগ পেয়ে আমরা সম্মানিত।"
এদিন ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবেও চার দেশের যৌথ প্রস্তাব ফিফা অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা মিলে সেই আসর আয়োজন করবে। ২০৩১ ও ২০৩৫—দুই বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন