০৭:১৪ পি.এম
মালয়েশিয়ায় সফল ১৮ বছরের দীর্ঘ কর্মজীবন শেষ করে চলতি মাসেই স্থায়ীভাবে দেশে ফিরছেন রেমিট্যান্স যোদ্ধা ইয়াকুব। প্রবাসী জীবনের এই দীর্ঘ অধ্যায়ে অক্লান্ত পরিশ্রম ও সততার মাধ্যমে তিনি যেমন নিজের ভাগ্য পরিবর্তন করেছেন, তেমনই দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ইয়াকুব মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেলের বাসভবন এবং বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিলেন। তার অনন্য কর্মদক্ষতা, বিশ্বস্ততা এবং অমায়িক ব্যবহারের কারণে তিনি নিয়োগকর্তার কাছে অত্যন্ত প্রিয় ও নির্ভরযোগ্য ব্যক্তিরূপে পরিচিতি লাভ করেন।
বিদায়লগ্নে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে গত মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করেন মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেল হাসনোল জাম জাম আহমদ।
আরও পড়ুন: এমপির বাড়িতে আগুন দেওয়ার পরেও আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না
তবে ইয়াকুবের বিদায়ে তার দীর্ঘদিনের কাজের জায়গাটি অপূর্ণ থাকছে না। তার স্থলাভিষিক্ত হিসেবে সেখানে দায়িত্ব নিতে যাচ্ছেন তারই এক ভাতিজা, যিনি ইতিমধ্যেই গত ৬ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত আছেন। যোগ্য উত্তরসূরির হাতে নিজের দায়িত্ব সঁপে দিয়েই চলতি মাসে স্বদেশের উদ্দেশে রওনা হবেন ইয়াকুব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন