ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে দেওয়ার নির্দেশনা


ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে দেওয়ার নির্দেশনা

চলতি অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাংলাদেশ ব্যাংক প্রায় ৫৩ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়ে ৬০ হাজার কোটি টাকা করেছে। এইবারের জন্য একটি ব্যাংকের মোট ঋণের অন্তত চার শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এত দিন মোট ঋণের অন্তত আড়াই শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা ছিল। গত অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা ছিল সে হিসাবে ৩৯ হাজার কোটি টাকা।

সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান নতুন নীতিমালা ঘোষণা করেন। ২০২৫-২৬ অর্থবছরের মোট লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসমূহের জন্য ২০ হাজার ৪৯৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষি খাতে পর্যাপ্ত ঋণপ্রবাহ নিশ্চিত করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই এই নীতিমালার প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে কৃষি ঋণ কর্মসূচির তদারকি জোরদারের জন্য একটি বিশেষ ‘ওয়েব বেসড এগ্রি-ক্রেডিট এমআইএস সফটওয়্যার’ তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: কাজে যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি

এবারের নীতিমালায় বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য প্রচলিত স্থাবর সম্পত্তির পরিবর্তে ব্যক্তিগত, সামাজিক বা দলবদ্ধ জামানত ব্যবহার করা যাবে। বিশেষ করে নারী ও প্রান্তিক কৃষকদের জন্য এই অর্থায়ন সহজ করা হয়েছে। শস্য, ফসল এবং মৎস্য খাতের পাশাপাশি গ্রামীণ অঞ্চলের বিভিন্ন আয়-উৎসারি কর্মকাণ্ডে দলবদ্ধভাবে ঋণ দেওয়া যাবে এবং দলীয় সদস্য সংখ্যার সীমা শিথিল করা হয়েছে।

নীতিমালায় নতুন খাত হিসেবে হ্যাচারিতে মাছ ও হাঁস-মুরগির বাচ্চা উৎপাদন এবং উট পালনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ব্লুবেরি ফল, শিমুল মূল, অর্শ্বগন্ধা এবং ডিমের খোসা দিয়ে জৈব সার উৎপাদনের মতো নতুন নতুন খাতকে ঋণের আওতায় আনা হয়েছে। প্রকৃত কৃষক যাচাইয়ের জন্য স্থানীয় কৃষি, মৎস্য বা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রত্যয়ন অথবা সরকারি ‘কৃষক কার্ড’ ব্যবহার করাও হবে। ঋণ পাওয়ার জন্য পাসবই থাকার বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্মতির ভিত্তিতে কৃষকদের বিমা সুবিধার আওতায় আনার নতুন নিয়মও যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আশা করে, এই সময়োপযোগী নীতিমালা দেশের দারিদ্র্য বিমোচন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: নিউমোনিয়া মোকাবিলায় দেশে ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রদ্রিকে দলে নিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে বার্সেলোনার চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


রদ্রিকে দলে নিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে বার্সেলোনার চুক্তি

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির একটি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে প্রায় ৭ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে দলে নেওয়ার উদ্যোগ নেবে বার্সেলোনা।

বার্সেলোনা অভিজ্ঞদের কাছে জানিয়েছে, “আগামী কয়েক দিনের মধ্যে একটি বিবৃতি দেওয়া হবে এবং ট্রান্সফার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে।”

জুলাইয়ে স্পেন বিশ্বকাপ জেতার পর থেকেই রদ্রির নামের সঙ্গে রিয়াল মাদ্রিদের সংযোগ তৈরি হয়েছিল। কিন্তু ২০১৯ সালে এ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগদানকারী এই তারকাকে দলে নেওয়ার জন্য বার্সেলোনা জোর চেষ্টা চালায়। সিটিতে যোগ দেওয়ার পরে ক্লাবটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

২০২৪ সালে ব্যালন ডি’অর জয়ী রদ্রি গত দুই মৌসুমে চোটের কারণে বেশ ভুগেছেন। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে তিনি দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকবেন। এই কারণে রদ্রিকে দলে নেওয়ার উদ্যোগটি কাতালান ক্লাবটির জন্য আরও জোরদার হয়ে উঠেছে।

স্পেনের অধিনায়ক রদ্রি ছিলেন ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার সময়ে সিটি ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ এবং চারটি প্রিমিয়ার লিগসহ মোট ১২টি বড় শিরোপা জিতেছে।

বার্সেলোনার পক্ষ থেকে রদ্রিকে দলে নিতে দেওয়া দুটি প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছিল ম্যানচেস্টার সিটির। কিন্তু শেষ পর্যন্ত দুই ক্লাব একটি সমঝোতায় পৌঁছায়। ফলে চলতি গ্রীষ্মে রদ্রি যোগ দিচ্ছেন ক্যাম্প ন্যুতে আসা অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি এবং জেসি বিসিউয়ের সাথে।

এদিকে, আগামী কয়েক দিনের মধ্যে জোয়াও কানসেলোকেও স্থায়ীভাবে দলে নেওয়ার চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে বার্সেলোনার। গত মৌসুমে আল-হিলাল থেকে তাকে ধারে নিয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএমইউর সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির ওপর গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


বিএমইউর সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির ওপর গুরুত্ব

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) ‘ডেঙ্গু ২০২৬ : আপডেটস অন ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ডেঙ্গুর পরিবর্তিত পরিস্থিতি, নতুন চ্যালেঞ্জ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে। দেশের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বেশ কিছু প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি যথেষ্ট নয়। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জনগণের মধ্যে প্রতিরোধমূলক আচরণ নিশ্চিত করতে পারে এমন সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম উল্লেখ করেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সঠিক সময়ে রোগ নির্ণয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সময়মতো রোগ নির্ণয় করা না হয়, তবে রোগীর অবস্থার অবনতি হতে পারে। কাজেই দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দিকে দৃষ্টি দেওয়া উচিত।

সেমিনারে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, রোগের জটিলতা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষভাবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকিপূর্ণ রোগী শনাক্তকরণ এবং হাসপাতাল পর্যায়ে সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উঠে আসে।

বিএমইউর ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস. এম. রাশেদ উল ইসলাম ‘দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ অব ডেঙ্গু ইন বাংলাদেশ : সেরোটাইপ ডাইনামিক্স অ্যান্ড ডিজিজ সিভিয়ারিটি’ শীর্ষক একটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ ‘আপডেটেড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক আরেকটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

বিএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে সেমিনারের এই আয়োজন হয়। অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালও উপস্থিত ছিলেন।

সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির সদস্য ও বিএমইউর কার্ডিওলজি বিভাগের হার্ট ফেইলিউর ডিভিশনের প্রধান সহযোগী অধ্যাপক ডা. ডিএমএম ফারুক ওসমানী অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সেসময় মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডেন্টাল ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু হেনা চৌধুরীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং চিকিৎসক, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোরারগঞ্জ থানা মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


জোরারগঞ্জ থানা মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের জোরারগঞ্জে সমাজ থেকে মাদক নির্মূল ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচি জোরারগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত হয় এবং এতে সর্বস্তরের মানুষ অংশ নেন। "শৃঙ্খলা, নিরাপত্তা, অগ্রগতি"—এই মূলনীতিকে সামনে রেখে আয়োজিত র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা, স্থানীয় সচেতন নাগরিক, যুবসমাজ এবং সাধারণ শিক্ষার্থীরা ব্যানার হাতে অংশগ্রহণ করেন। সড়ক প্রদক্ষিণের পর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এজন্য মাদকমুক্ত সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং সাধারণ জনগণ ও অভিভাবকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

এ সময় জোরারগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্পষ্ট হুশিয়ারি দিয়ে জানান, মাদকের সঙ্গে জড়িত কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি শিক্ষার্থীদের ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


বিদেশি শিক্ষার্থীদের ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও বিদেশি শিক্ষার্থীদের আগমন বাড়ানোর উদ্দেশ্যে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানিয়েছেন।

তিনি আরও জানান, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে ভিসা নিতে অনেক সহজে পারবেন। এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং দেশের উচ্চশিক্ষার বৈশ্বিক সম্প্রসারণের সুযোগ তৈরির সম্ভাবনা তৈরি হবে।

আজ (সোমবার) রাজধানীর একটি হোটেলে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

মন্ত্রী শিক্ষার মানোন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও শক্তিশালী করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং গবেষণার গুরুত্বের ওপর জোর প্রদান করেন।

তিনি উল্লেখ করেন, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) বিকল্প নেই। সেজন্য বিশ্ববিদ্যালয় পর্যায়েও টিভিইটি শিক্ষার প্রসার ঘটানোর কাজ করতে হবে। একইসঙ্গে উচ্চশিক্ষায় এআইয়ের ব্যবহার বাড়ানোর প্রয়োজন রয়েছে।

ড. মিলন বলেন, কিউএস র‌্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নত করতে গেলে গবেষণার পরিধি এবং মান বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি ‘ক্রস-বর্ডার এডুকেশন’-এর ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সংযুক্ত করার দিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি মন্তব্য করেন, বাংলাদেশের মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের কোনো অভাব নেই। দেশের শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল অর্জন করার পাশাপাশি গবেষণায়ও সাফল্যের সনদ রেখেছেন।

বিদেশে অবস্থানরত মেধাবী শিক্ষার্থীদের ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর মাধ্যমে দেশে ফিরিয়ে এনে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর বিষয়টি অত্যন্ত জরুরি।

‘বাংলাদেশকে একটি এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে চাই এবং এই সামর্থ্য আমাদের রয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যন ড. অশ্বিন ফার্নান্দেজ স্বাগত বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%