ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার করা হয়েছে


কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার করা হয়েছে

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ গফরগাঁওয়ে বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

মোতাহের হোসেন ২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে কাউকে কারা মহাপরিদর্শক নিয়োগ দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একরাতে গ্রেপ্তার ৮৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একরাতে গ্রেপ্তার ৮৪

কুমিল্লা জেলার ১৮ থানায় একযোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ৮৪ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতের এই অভিযানে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তারা গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ার লক্ষ্যে জেলা পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

পুলিশ সুপার জানান, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকবিরোধী এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিংক বাস নিয়ে নিজেদের মতামত প্রকাশ করলেন সাদিয়া আয়মান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


পিংক বাস নিয়ে নিজেদের মতামত প্রকাশ করলেন সাদিয়া আয়মান

 

ছোট পর্দা কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম—দুই মাধ্যমেই সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রী বেশ সক্রিয়।

সমসাময়িক নানা বিষয় থেকে শুরু করে সংবেদনশীল ইস্যুতেও দেখা যায় তাকে নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে। কোনো বিষয় নিয়ে নিজের অবস্থান জানাতে সাধারণত দ্বিধা করেন না এই তারকা।

সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন উদ্যোগ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের অবস্থান জানিয়েছেন। নারীদের জন্য চালু হতে যাওয়া এই বিশেষ বাসসেবা ঘিরে নানা আলোচনা এবং সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী প্রকাশ করেছেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়। সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’

তিনি তার ভাষ্যে আরও জানান, ‘আমাদের উচিত এই কিউট, এই সুন্দর, ভূতুড়ে গোলাপি বাসটি এবং এর পেছনে কঠোর পরিশ্রম করে যাওয়া সব নারীকে উদযাপন করা।’ ইতিবাচক মানসিকতা নিয়ে এমন উদ্যোগকে স্বাগত জানানোর জন্য ভক্ত ও অনুরাগী সবার প্রতি আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ মাস বেকার থাকার পর নতুন চাকরিতে ফিরলেন সাবেক চেলসি কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


৩ মাস বেকার থাকার পর নতুন চাকরিতে ফিরলেন সাবেক চেলসি কোচ

চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর তিন মাস বেকার থাকার পর, লিয়াম রোজেনিওরকে নিয়োগ দিয়েছে প্যারিস এফসির নতুন কোচ হিসেবে। এক বিপর্যয়কর অধ্যায়ের পর এই ইংলিশ বস ব্লুজদের দায়িত্ব ছাড়তে বাধ্য হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই জাদুঘরে পরিদর্শন করলেন জামায়াতের আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


জুলাই জাদুঘরে পরিদর্শন করলেন জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত জাদুঘর পরিদর্শন করেন।

ডা. শফিকুর রহমান জাদুঘরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় তাঁর পরিবারের অন্য সদস্যরাও জামায়াত আমিরের সঙ্গে ছিলেন।

জাদুঘরের কর্মকর্তারা প্রতিষ্ঠানটির বিভিন্ন সংগ্রহশালা এবং খুটিনাটি ডা. শফিকুর রহমানের সামনে উপস্থাপন করেন। সাধারণ দর্শনার্থীদের সঙ্গে পরিদর্শন শেষে তিনি বিকেলে জাদুঘর ত্যাগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%