০২:২৭ পি.এম
সিলেট টেস্টে নিজের বলের সামর্থ্য প্রদর্শন করলেন হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে নতুন কীর্তি স্থাপন করেছেন তিনি। দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট লাভ করলেন ডানহাতি এই পেসার।
দ্বিতীয় দিনের সকালে নতুন বল হাতে নিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে ধস নামান হাসান। একের পর এক ফিরিয়েছেন আমির জাঙ্গু, রোস্টন চেজ, জশুয়া বিশপ এবং জাস্টিন গ্রিভসকে। এর মধ্যে জাঙ্গু ও গ্রিভসকে বোল্ড করে আউট করেন তিনি। গ্রিভসকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান।
১৯ টেস্টের ক্যারিয়ারে এটি তার পঞ্চম ফাইফার। এর আগে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ১৭ নভেম্বর সাফের ফাইনালসহ খেলার সূচি প্রকাশ
এই কীর্তির মাধ্যমে বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ফাইফারের মালিক এখন হাসান। তিনি চারবার পাঁচ উইকেট নেয়া শাহাদাত হোসেনকে ছাড়িয়ে গেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন