১১:০০ পি.এম
জেলার বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহিমা বেগমের একমাত্র ছেলে মো. সাইফুদ্দিন রিকশা চালাতে পারলে খাবার জুটে।
গেল কয়েকদিন ধরে তিনি গাড়ি নিয়ে বের হতে পারেননি। কারণ, জ্বর সর্দিতে ভুগছেন। তাদের সংসারে তিনি একমাত্র উপার্জনকারী। হাতে যেটুকু ছিল, তা ওষুধপত্রে উড়িয়ে দিয়েছেন।
আজ রোববার, এমন পরিস্থিতিতে ওই রহিমার হাতে ত্রাণ পৌঁছে দেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা। এদিন রহিমার মতো মোট ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি।
আরও পড়ুন: শাহেদল ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী জাকির হোসেনের সমর্থনে মতবিনিময় সভা
রহিমা বেগম বলেন, অঝোরে ঝরছে বৃষ্টি। উঠোনে পানি নামার কিছুই নেই, রাস্তা-ঘাটে চলা দায় হয়ে পড়েছে। সাপ জোঁকের ভয়ও রয়েছে। রান্নার জন্য ঘরে কিছুই ছিল না।
তিনি জানান, পৌর প্রশাসক বৃষ্টির মধ্যেও ঘরে দুয়ারে এসে খোঁজ-খবর নিয়েছেন। চাল, ডাল, তেলসহ মুড়ি, বিস্কুট ও চিড়া দিয়ে গেছেন। এসব পাওয়ার কারণে অন্তত কয়েকদিন চলবে।
গত বুধবার থেকে ঝড় বাদল উপেক্ষা করে, অসহায় পরিবারের কাছে চাল, ডাল, তেলসহ শুকনো খাবার পৌছে দিচ্ছেন পৌর প্রশাসক।
রোববার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পানিবন্দী প্রায় ২০০ পরিবারের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
আরও পড়ুন: কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ
তিনি বলেন, ভারী বর্ষণ এবং জোয়ারের পানিতে পৌর এলাকায় সেসব পরিবার পানিবন্দী হয়ে আছেন, তাদের মাঝে দ্রুততম সময়ে খাদ্য সামগ্রী পৌঁছানো হচ্ছে। একইসাথে, না খেয়ে থাকা এমন পরিবারের তথ্য পেলেও খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন