ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

হাইকোর্টে জামিনের পর জেলগেট থেকে আবারও গ্রেপ্তার


হাইকোর্টে জামিনের পর জেলগেট থেকে আবারও গ্রেপ্তার

মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম বাবু মীর (৫২), যিনি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক এজিএস, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং ৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর, হাইকোর্ট থেকে জামিন লাভ করার পর আবারও গ্রেপ্তার হন।

মঙ্গলবার (৯ জুন) তার মুক্তির পর মাগুরা জেলা কারাগার থেকে বের হওয়ার মুহূর্তে জেলগেট থেকেই তাকে গ্রেপ্তার করে মাগুরা সদর থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাবু মীরকে ৫ আগস্ট-পরবর্তী একটি মামলার কারণে আবারও গ্রেপ্তার করা হয়েছে। তবে কিসের দায়ে তার গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে পাঁচ কিলোমিটার ট্রাক ধাওয়া করে চালক আটক, পরে ৭ দিনের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেসব জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


যেসব জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর দেশের ১০ জেলায় রাত ১০টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে।

এ সময় বজ্রসহ বৃষ্টিপাত ঘটতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পৃথক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, বজ্রপাতের শব্দ শুনলে নিরাপত্তার কারণে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দেয়া হয়।

বজ্রপাত সতর্কবার্তায় জানানো হয়েছে, বরিশাল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, নড়াইল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা ও পটুয়াখালী জেলার কিছু স্থানে ৯ জুন রাত ১০টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। তাছাড়া, বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে যাওয়া উচিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তিরক্ষীদের অভিনন্দন জানিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায়, নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি একটি পোস্টের মাধ্যমে এ অভিনন্দন জানান।

পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, "বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ।" তিনি উল্লেখ করেন, "সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।"

তিনি আরও লেখেন, "আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে আমি বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানাই।" প্রধানমন্ত্রী বলেন, "বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সাহসী শান্তিরক্ষী আত্মত্যাগ করেছেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অবদান স্মরণ করছি।"

তিনি জানান, "তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।" প্রধানমন্ত্রী আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারেক রহমান উল্লেখ করেন, "বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।" তিনি বলেন, "আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে পেশাদারি, দক্ষতা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছেন।"

"তাদের দায়িত্বশীল ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করেছে।" বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম বলেও জানান তিনি।

তিনি লেখেন, "বাংলাদেশের নারী শান্তিরক্ষীরাও আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।" দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত সক্ষমতার মাধ্যমে তারা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছেন এবং এটি নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়নের একটি উজ্জ্বল প্রতিচ্ছবি।

সরকারপ্রধান জানান, ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব।" ভবিষ্যতেও বাংলাদেশ জাতিসংঘের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, "আসুন, আমরা সবাই শান্তি, মানবতা ও সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে একটি উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্ট্যান্টিন কোসাচেভ পুনর্ব্যক্ত করেছেন।

মঙ্গলবার মস্কোয় অনুষ্ঠিত এক বৈঠকে এই অঙ্গীকারটি ব্যক্ত করা হয়েছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে উভয় পক্ষ তাদের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া, তারা দুই বন্ধুভাবাপন্ন দেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বকে এগিয়ে নিতে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্ব দেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন। সফরকালে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল নগরীর কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যাবসায়ী পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


বরিশাল নগরীর কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যাবসায়ী পলাতক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন কেডিসি বস্তিতে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে কেডিসি বস্তি এলাকার জনৈক মাদক বিক্রেতা সাইদুল ইসলামকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগেই সাইদুল ইসলাম পালিয়ে যায়।

পরবর্তীতে তার বাসায় তল্লাশী চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন আরও জানিয়েছেন, সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এসব মাদকদ্রব্য আমদানি করেছিলো।

এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক আমদানিকারকদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%